অনেকে গা ভাসিয়ে খাল-নদী দখল করলেও এখন ছেড়ে দিতেই হবে: কৃষিমন্ত্রী

কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, যারা খাল দখল করেছে তারা প্রভাবশালী নয় বরং অন্যায়কারী, দুষ্কৃতিকারি। তাদেরকে এসব দখল ছেড়ে দিতেই হবে। কোন আমলে দখলের উৎসব চলেছে, তাই অনেকে গা ভাসিয়ে খাল নদী দখল করেছেন। এসব দখলদারিত্ব ছেড়ে দিতেই হবে।

আপডেট : ১৬ মার্চ ২০২৬, ০৩:০৭ পিএম

কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, যারা খাল দখল করেছে তারা প্রভাবশালী নয় বরং অন্যায়কারী, দুষ্কৃতিকারি। তাদেরকে এসব দখল ছেড়ে দিতেই হবে। কোন আমলে দখলের উৎসব চলেছে, তাই অনেকে গা ভাসিয়ে খাল নদী দখল করেছেন। এসব দখলদারিত্ব ছেড়ে দিতেই হবে।

কুমিল্লার লালমাই উপজেলায় ডাকাতিয়া নদীর শাখা খাল থেকে দেশব্যাপী সরকারের খাল খনন কর্মসূচির অংশ হিসেবে খনন কাজ উদ্বোধন করেন কৃষিমন্ত্রী। রোববার দুপুরে ওই খালটির ৫৩০০ মিটার খনন কাজের উদ্বোধন করেন তিনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কুমিল্লা-১০ লালমাই নাঙ্গলকোট আসনের সংসদ সদস্য মোবাশার আলম ভুইয়া, বিএডিসির চেয়ারম্যান মো. আজিজুল ইসলাম, জেলা প্রশাসক মু. রেজা হাসানসহ স্থানীয় কৃষকেরা।

লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাহমিনা মিতু জানান, লালমাই উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের  দোশাঁরি চর মাঠ থেকে ডাকাতিয়া নদী পর্যন্ত খালটি খননের জন্য বিএডিসি নির্ধারণ করেছে। এই খাল খননের ফলে ৪২ গ্রামের প্রায় ২৫০০ কৃষি পরিবার উপকৃত হবে। ২ হাজার হেক্টর কৃষি জমি জলাবদ্ধতা থেকে পরিত্রাণ পাবে।

উম্মে তাহমিনা মিতু আরও জানান, এই খালের জমিগুলো তিন ফসলি। কিন্তু সাম্প্রতিক বর্ষায় এসব জমি জলাবদ্ধতার শিকার হয়। এই খাল খননের ফলে এসব জমিতে আবারও তিন ফসল উৎপাদন পাওয়া যাবে।

স্থানীয় কৃষক অলিউল্লাহ বলেন, ‘এটা আমাদের জন্য উপকার। তিন ফসল করতে পানিও পাওয়া যাবে আবার বর্ষায় পানি নেমেও যাবে। তবে এটা যেন আবার ভরাট না হয়।’

স্থানীয়রা জানান, খালের আশপাশের বিস্তীর্ণ কৃষি জমি থেকে বর্ষার পানি নিষ্কাশনের একমাত্র উপায় এই খালটি।  বর্তমানে এই খালটি ভরাট হয়ে সরু হয়ে গিয়েছে। যে কারণে বর্ষার পানি মাঠে জমে থাকে এবং এই খাল দিয়ে নিষ্কাশিত হয় না। জলাবদ্ধতার কারণে বর্ষা মৌসুমের বেশিরভাগ সময় ফসলের ক্ষয়ক্ষতি হয়। এই খালটি পুনরায় খনন করা হলে স্থানীয় কৃষকেরা তাদের ফসল বাঁচাতে পারবে। এ ছাড়া শুকনো মৌসুমে এই খালের পানি হয়ে উঠবে এই অঞ্চলের কৃষির পানির অভাব পূরণের অন্যতম মাধ্যম।

উল্লেখ্য, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে খাল পুনঃখনন কর্মসূচি বাস্তবায়নের কাজ হাতে নেওয়া হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়ে খনন করা অনেক খাল এখন ভরাট অবস্থায় রয়েছে। এসব খাল পুনঃখননের মাধ্যমে সেচব্যবস্থা উন্নয়ন, মাছ চাষ, হাঁস পালনসহ খালনির্ভর অর্থনীতি শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে।

কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে বিনা টিকিটের যাত্রী আটক করাকে কেন্দ্র করে হামলায় স্টেশন মাস্টার ও এক টিকিট কলেকটর আহত হয়েছেন। এ ঘটনায় স্টেশনের কর্মচারীদের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। বৃহস্পতিবার দুপুরে এ...
নিজের নির্বাচনী এলাকার হিন্দু সম্প্রদায়ের লোকদের বুক ফুলিয়ে চলাফেরার উৎসাহ দিয়েছেন জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ ও নাটোর–২ আসনের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেছেন, কেউ হিন্দুদের...
তিন দফা দাবি পূরণ না হওয়ায় সাজেকে আবারও সড়ক অবরোধ কর্মসূচি পালন করছে সাজেক গণ-অধিকার রক্ষা কমিটি ও সাজেক কারবারি অ্যাসোসিয়েশন। আজ বৃহস্পতিবার ভোর ৬টা শুরু হওয়া অবরোধে বাঘাইহাট-সাজেক সড়কে আগুন...
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর