লক্ষ্মীপুরে দুই গ্রুপের গোলাগুলির ঘটনায় গ্রেপ্তার ৮

ন্দ্রগঞ্জের দেওপাড়া এলাকার সন্ত্রাসী রাকিব হোসেন পাটওয়ারী ও শেখপুর এলাকার মিতুল গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে। গত মঙ্গলবার রাতে কিশোরগ্যাং সন্ত্রাসী মিতুলের নেতৃত্বে ৭/৮ জনের একদল সন্ত্রাসী আফজাল সড়কে রাকিব পাটওয়ারী গ্রুপের একজনকে মারধর করে। এ নিয়ে রাত সাড়ে ১০টার দিকে দুপক্ষের মধ্যে গোলাগুলি হয়। 

 

আপডেট : ২৬ মার্চ ২০২৬, ১১:৫৪ এএম

আধিপত্যা বিস্তার নিয়ে লক্ষ্মীপুরে চন্দ্রগঞ্জে সন্ত্রাসীদের দুই গ্রুপে গোলাগুলির ঘটনায় ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন চন্দ্রগঞ্জ থানার পুলিশের উপ-পরিদর্শক মো. কাউছার।

তিনি জানান, ঘটনার পর থেকে এখন পর্যন্ত চন্দ্রগঞ্জের আশপাশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো– দিদারুল ইসলাম মেহেরাজ (৩০),আবদুর রহমান আকাশ (২২), সাজ্জাদ হোসেন রিপাত (২৩), আয়াত হোসেন মিলন (২৩), আরিফ হোসেন (২২), রিদয় হোসেন ( ২৩), মো. শাকিব হোসেন (২৪) ও মেহেরাজ হোসেন ইমন (২২)। সবাই চন্দ্রগঞ্জ থানার বিভিন্ন এলাকার বাসিন্দা। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে। তবে গুলিবিদ্ধ পথচারী আবদুর রহিম ঢাকায় চিকিৎসাধীন থাকায় এখনো মামলা হয়নি। দ্রুত মামলা নেওয়া হবে।

উল্লেখ্য, লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জের দেওপাড়া এলাকার সন্ত্রাসী রাকিব হোসেন পাটওয়ারী ও শেখপুর এলাকার মিতুল গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে। গত মঙ্গলবার রাতে কিশোরগ্যাং সন্ত্রাসী মিতুলের নেতৃত্বে ৭/৮ জনের একদল সন্ত্রাসী আফজাল সড়কে রাকিব পাটওয়ারী গ্রুপের একজনকে মারধর করে। এ নিয়ে রাত সাড়ে ১০টার দিকে দুপক্ষের মধ্যে গোলাগুলি হয়। এতে পথচারী আবদুর রহিম, রিপন হোসেন গুলিবিদ্ধ ও সাইফুল ইসলাম আহত হয়। পরে দুজনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অবস্থার অবনতি হওয়ায় আবদুর রহিমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
গাজীপুরের রাজেন্দ্রপুরে সাটিয়াবাড়ী বাজারে ময়লার স্তূপের পাশে পরিত্যক্ত হাত বোমা বিস্ফোরণে এক ব্যবসায়ীর হাতের চার আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ শুক্রবার সকাল ৯টার দিকে বাজারের নূর মডেল স্কুলের সামনে এ...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর