খাগড়াছড়িতে পুড়ল ৩৫ দোকান, কয়েক কোটি টাকার ক্ষতির শঙ্কা

আপডেট : ২৭ মার্চ ২০২৬, ১০:২৭ এএম

খাগড়াছড়িতে আগুনে পুড়ে গেছে ৩৫টি দোকান। বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে দীঘিনালার প্রধান বাণিজ্যিক কেন্দ্র বোয়ালখালী নতুন বাজারের কাপড় গলির একটি দোকান থেকে আগুনে সূত্রপাত ঘটে।  

খবর পাওয়ার পর  দীঘিনালা ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। কাপড়ের দোকান হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পরে। পরে খাগড়াছড়ি জেলা সদর থেকে আসা ফায়ার সার্ভিসের  আরেকটা ইউনিট আগুন নিয়ন্ত্রণ কাজ শুরু করে। প্রায় দেড় ঘন্টার পর ভোর সাড়ে ৪টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। 

বোয়ালখালী নতুন বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো.আলমগীর হোসেন বলেন, ‘বাজারের কাপড় গলির কোন একটা দোকানের বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। ঘটনার পর পর ফায়ার সার্ভিসে ফোন করা হয়। ব্যবসায়ীদের প্রায় ৩৫টি দোকান পুড়ে গেছে, এতে প্রায় ৪ থেকে ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতির হয়েছে। কাপড়ের দোকান হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পরে''।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মুকুল কুমার নাথ বলেন, ‘রাত ৩টা ৫ মিনিটের দিকে দীঘিনালা ফায়ার সার্ভিস আগুন লাগার খবর পায়। সাথে সাথে তারা মুভ করে। আগুন বেড়ে যাওয়ায় তারা খাগড়াছড়ি স্টেশনে সহায়তা চায়। আমরা ৩টা ১৭ মিনিটে খাগড়াছড়ি সদর থেকে মুভ করি। ভোর সাড়ে ৪টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।’ 

আগুন লাগার কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি উল্লেখ করে মুকুল কুমার নাথ আরও জানান, ‘শর্টসার্কিট থেকে আগুন লেগেছে কিনা তা তদন্ত করে বলতে হবে। তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আমরা জানাব।’

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর