লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুতায়িত হয়ে ২ শ্রমিকের মৃত্যু

লক্ষ্মীপুর সদর উপজেলার সুতারগোপ্টা এলাকায় একটি ইটভাটায় বিদ্যুতায়িত হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে ওই এলাকার ‘এনবিসি ব্রিকস’ নামের একটি ভাটায় এই দুর্ঘটনা ঘটে। 

আপডেট : ০২ এপ্রিল ২০২৬, ০৫:১৭ পিএম

লক্ষ্মীপুর সদর উপজেলার সুতারগোপ্টা এলাকায় একটি ইটভাটায় বিদ্যুতায়িত হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে ওই এলাকার ‘এনবিসি ব্রিকস’ নামের একটি ভাটায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহত শ্রমিকেরা হলেন–সদর উপজেলার ভবানীগঞ্জের সেলিম উদ্দিনের ছেলে রুবেল হোসেন (২৮) ও একই এলাকার  তাজুল ইসলামের ছেলে আলাউদ্দিন (৩৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো সকালেও শ্রমিকেরা ইটভাটায় কাজ করছিলেন। দুপুরে কাজ শেষে টিনের তৈরি একটি ঘরে বিশ্রাম নিতে যান দুই শ্রমিক। এ সময় অসাবধানতাবশত ঘরটি বিদ্যুতায়িত হয়ে পড়লে তাঁরাও বিদ্যুতায়িত হন। পরে তাদের দুইজনকে উদ্ধার করে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়ার পর চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর সেখানে উপস্থিত অন্য শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

নিহত দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করে পার্শ্ববর্তী কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। 

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ওয়াহিদ পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
নারায়ণগঞ্জের কাঁচপুরে সিলিন্ডারের গ্যাস লিকেজ থেকে সৃষ্ট আগুনে একই পরিবারের চারজন দগ্ধ হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে) চিকিৎসাধীন অবস্থায়...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর