‘চৈত্র সংক্রান্তি’ উপলক্ষে তিন পার্বত্য জেলায় সাধারণ ছুটি

চৈত্র সংক্রান্তি উপলক্ষে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে ১৩ এপ্রিল একদিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। পাহাড়ি জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী বর্ষবরণ উৎসব উদযাপনকে কেন্দ্র করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আপডেট : ০৬ এপ্রিল ২০২৬, ০৩:৪০ পিএম

চৈত্র সংক্রান্তি উপলক্ষে তিন পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে একদিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ফরিদা ইয়াসমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আগামী ১৩ এপ্রিল চৈত্র সংক্রান্তি উপলক্ষে পার্বত্য অঞ্চলের পাহাড়ি জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী বর্ষবরণের উৎসব উদযাপনের অংশ হিসেবে এই ছুটি ঘোষণা করা হয়েছে।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের অন্যান্য অঞ্চলে বাংলা নববর্ষে একদিন ছুটি থাকলেও পার্বত্য এই তিন জেলায় বসবাসরত জাতিগোষ্ঠীর বৃহৎ উৎসব বিবেচনায় অতিরিক্ত একদিন ছুটি দেওয়া হয়েছে। এ ছাড়া তিন পার্বত্য জেলা ব্যতীত দেশের অন্যান্য জেলায় সংশ্লিষ্ট জনগোষ্ঠীর জন্য এ ছুটি ঐচ্ছিক ছুটি হিসেবে বিবেচিত হবে।

পাহাড়ি জনগোষ্ঠীর নতুন বছর বরণ উপলক্ষে তিন পার্বত্য জেলায় নানা সাংস্কৃতিক অনুষ্ঠান, মেলা শুরু হয়েছে।  আগামী ৭ এপ্রিল খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে নতুন বর্ষবরণের আনুষ্ঠানিকতা শুরু হবে।

কক্সবাজারের উখিয়ার ইনানিতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে আগুন লেগে অন্তত ১০ পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে মেরিন ড্রাইভসংলগ্ন রিসোর্টটিতে আগুন লাগে। পরে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক...
ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে বিনা টিকিটের যাত্রী আটক করাকে কেন্দ্র করে হামলায় স্টেশন মাস্টার ও এক টিকিট কলেকটর আহত হয়েছেন। এ ঘটনায় স্টেশনের কর্মচারীদের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। বৃহস্পতিবার দুপুরে এ...
তিন দফা দাবি পূরণ না হওয়ায় সাজেকে আবারও সড়ক অবরোধ কর্মসূচি পালন করছে সাজেক গণ-অধিকার রক্ষা কমিটি ও সাজেক কারবারি অ্যাসোসিয়েশন। আজ বৃহস্পতিবার ভোর ৬টা শুরু হওয়া অবরোধে বাঘাইহাট-সাজেক সড়কে আগুন...
সাজেকে আবারও সড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে সাজেক গণ-অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারী অ্যাসোসিয়েশন। ঘোষণা অনুযায়ী আগামীকাল বৃহস্পতিবার ভোর ৬টা অবরোধ কর্মসূচি ঘোষণা করে সংগঠন দুইটি।
গাইবান্ধার সাদুল্লাপুরে ব্রিজের নিচ থেকে পানিতে ভাসমান অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৪০ বছর। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় পাওয়া যায়নি।
জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি যে প্রতিশ্রুতি দেয় তা পালন করে। শহীদ জিয়া নারীদের ঘর থেকে বের করেছিলেন। তার আগে মেয়েরা ঘরে বন্দি...
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আকস্মিক পরিদর্শনকালে এক চিকিৎসককে নিজ কক্ষে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। ওই চিকিৎসকের কক্ষও অপরিচ্ছন্ন অবস্থায়...
আটকের পর মুক্তি পেয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা। শুক্রবার আটক করার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর