নোয়াখালীতে বাজারে অগ্নিকাণ্ড, পুড়ল ১৫ দোকান

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বজরা ইসলামগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় ৫ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

আপডেট : ১১ এপ্রিল ২০২৬, ০৯:৫১ এএম

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বজরা ইসলামগঞ্জ বাজারে অগ্নিকাণ্ডে ১৫টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে এ অগ্নিকাণ্ডের পর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট চার ঘণ্টার চেষ্টা চালিয়ে ভোরে তা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, শুক্রবার দিবাগত রাত ১টার দিকে ইসলামগঞ্জ বাজারের রহমত ফার্নিচারে আগুন দেখা যায়। মুহূর্তের মধ্যে তা পাশের সাইমুন ফার্নিচার, চট্টগ্রাম ফার্নিচারসহ বিভিন্ন দোকানে ছড়িয়ে পড়ে। আগুনে পুড়ে যাওয়া ১৫টি দোকানের মধ্যে ফার্নিচার, ফার্মেসি হার্ডওয়্যার, মুদি ও মনোহরী দোকান রয়েছে।

ব্যবসায়ীরা জানান, এতে তাঁদের অন্তত পাঁচ কোটি টাকার ক্ষতি হয়েছে।

সোনাইমুড়ী ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার আল মামুন বলেন, রাত ১টা ৫ মিনিটে রহমান ফার্নিচারে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সোনাইমুড়ী, চৌমুহনী ও মাইজদী থেকে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ভোর ৪টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ফায়ার সার্ভিস জানিয়েছে, ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ করছেন তাঁরা।

সরকারের পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, ‌‌‌‌‘আমরা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নানা কমর্সূচি নিয়ে কাজ করছি। নওগাঁর এই জনপদে তীব্র পানি সংকট বিরাজ করায় এই জনপদের...
ভোলার দ্বীপ উপজেলা মনপুরায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজ নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় আতঙ্কিত স্থানীয়রা। জোয়ারের সময় নোনা পানিতে প্লাবিত হচ্ছে লোকালয়, নষ্ট হচ্ছে ফসলি জমি। বাঁধের কাজ শেষ না হওয়ার জন্য...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় বাড়িটির টিনের চালের একটি অংশ উড়ে যায়। এ ঘটনায়...
নেত্রকোণায় পাচারের সময় দুই হ্যান্ডট্রলি ভর্তি সরকারি চাল জব্দ করেছে পুলিশ। এসময় হ্যান্ডট্রলিটির দুই চালককে আটক করা হয়। শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে মদন-তিয়শ্রী সড়কের রুদ্রশ্রী এলাকায় এই চাল জব্দ ও...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর