খাগড়াছড়িতে নদীতে ফুল ভাসিয়ে শুরু বিজু উৎসব

নদীতে ফুল দিয়ে পূজার করার মাধ্যমে খাগড়াছড়িতে শুরু হয়েছে চাকমা সম্প্রদায়ের বিজু উৎসবের আনুষ্ঠানিকতা। আজ রোববার ভোরে সূর্যোদয়ের সাথে সাথে মাইনী নদীতে ফুল দিয়ে পূজা শুরু করেন চাকমা জাতিগোষ্ঠীর বিভিন্ন বয়সি মানুষ। ফুল বিজুর এই উৎসব মিলন মেলায় পরিণত হয়েছে। জেলার মাইনী ও চেঙ্গী নদীর বিভিন্ন অংশে ফুল বিঝুর আয়োজনে সমবেত হয় চাকমা জনগোষ্ঠীর মানুষ। 

আপডেট : ১২ এপ্রিল ২০২৬, ০১:৪৬ পিএম

 খাগড়াছড়িতে শুরু হয়েছে চাকমা সম্প্রদায়ের বিজু উৎসবের আনুষ্ঠানিকতা। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশননদীতে ফুল দিয়ে পূজার করার মাধ্যমে খাগড়াছড়িতে শুরু হয়েছে চাকমা সম্প্রদায়ের বিজু উৎসবের আনুষ্ঠানিকতা। আজ রোববার ভোরে সূর্যোদয়ের সাথে সাথে মাইনী নদীতে ফুল দিয়ে পূজা শুরু করেন চাকমা জাতিগোষ্ঠীর বিভিন্ন বয়সি মানুষ। ফুল বিজুর এই উৎসব মিলন মেলায় পরিণত হয়েছে। জেলার মাইনী ও চেঙ্গী নদীর বিভিন্ন অংশে ফুল বিঝুর আয়োজনে সমবেত হয় চাকমা জনগোষ্ঠীর মানুষ। 

ফুল বিজু উপলক্ষ্যে সকালে খাগড়াছড়ির দীঘিনালায় এই বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে বিঝু উদ্‌যাপন কমিটি। এতে অংশ নেয় বিভিন্ন বয়সি মানুষ। পরে মাইনী নদীতে রীতি অনুযায়ী ফুল দিয়ে দেবী গঙ্গাকে পূজা করা হয়। চৈত্রের ভোরের সূর্যোদয়ের সাথে সাথে শুরু হয় আনুষ্ঠানিকতা। সকাল থেকে চাকমা তরুণ-তরুণীরা নিজেদের ঐতিহ্যবাহী পোশাক পরে বন থেকে সংগ্রহ করা বিজু, মাধবীলতা, অলকানন্দ রঞ্জনসহ নানা রকমের বুনো ফুল নদীর জলের পূজা করে। পরে নদীর পাড়ে গঙ্গা দেবীর উদ্দ্যেশে প্রার্থনা করে। এক বছরের অপেক্ষা শেষে ফুল বিজুর উৎসব মিলন মেলায় পরিণত হয়েছে।

ফুল বিঝুতে অংশ নেওয়া প্রগতি চাকমা বলেন, ‘‘আমরা ফুল গজানা অনুষ্ঠানে এসেছি। অনেকে ‘ফুল ভাসানো’ বলে, কিন্তু এটা হবে ফুল গজানা। মাইনী নদীতে ফুল দিয়ে আমরা মা গঙ্গাকে ফুল করেছি। আমাদের সামনের বছর আরো সুখ ও সমৃদ্ধি বয়ে আনুক। আমরা নতুন বছরকে স্বাগত জানিয়েছি।’’

ফুল বিঝুতে অংশ নেওয়া সুমী চাকমা বলেন, ‘ভোর থেকে আমরা ফুল সংগ্রহ করেছি। অলকানন্দা, বিজু ফুল, জবা ফুলসহ বিভিন্ন ধরনের ফুল সংগ্রহ করে নিয়ে এসেছি। মঙ্গল প্রদীপ জ্বালিয়েছি। আমরা প্রার্থনা করেছি যাতে নতুন বছর আরো সুখ ও সমৃদ্ধ হয়। কাল থেকে আমাদের মূল বিজু। তিন দিন আনুষ্ঠানিক আয়োজন থাকবে।’

নদীতে ফুল ভাসিয়ে শুরু বিজু উৎসব পালন করেন তরুণ-তরুণীরা। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশনএই উৎসবের মাধ্যমে ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশ ও মানুষের কল্যাণ কামনা করা হয়। বিঝু উদ্‌যাপন কমিটির আয়োজনে অংশ নেয় দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তানজিল পারভেজ। তিনি বলেন, ‘সারা দেশেই নববর্ষের আয়োজন হয়। তবে পাহাড়ের উৎসবের বর্নিলতা কিছুটা ভিন্ন। এখানে অনেক বেশি বর্ণাঢ্য আয়োজনে চাকমা, মারমা ও ত্রিপুরা সম্প্রদায়ের মানুষ নতুন বছর বরণ করে। আজকে ফুল বিঝুর অনুষ্ঠান হয়েছে। এর মধ্য অশুভ, জরাজীর্ণতা, গ্লানি ভুলে নতুন বছর আরো সুখ ও সমৃদ্ধি নিয়ে আসবে এমন প্রত্যাশা থাকবে। এ ধরনের উৎসবের মধ্য পাহাড়ে বসবাসরত মানুষের সম্প্রীতির বন্ধন আরো সুদৃঢ় হবে।’

দীঘিনালায় বিঝু উদ্‌যাপন কমিটির যুগ্ম আহ্বায়ক জ্ঞান চাকমা বলেন, ‘বিঝু উদ্‌যাপন কমিটির উদ্যোগে ৫ দিনব্যাপী নানা আয়োজন রয়েছে। আমাদের এখানে বিঝু মেলা চলছে। আজকে সকালে মেলা কমিটি শোভাযাত্রা করে ফুল বিঝুতে অংশ নিয়েছে। এর মধ্য দিয়ে বিদায়ি বছরের দুঃখ ভুলে সুখ ও শান্তির আশায় নতুন বছরকে বরণ করে নেব।’

সরকারের পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, ‌‌‌‌‘আমরা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নানা কমর্সূচি নিয়ে কাজ করছি। নওগাঁর এই জনপদে তীব্র পানি সংকট বিরাজ করায় এই জনপদের...
ভোলার দ্বীপ উপজেলা মনপুরায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজ নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় আতঙ্কিত স্থানীয়রা। জোয়ারের সময় নোনা পানিতে প্লাবিত হচ্ছে লোকালয়, নষ্ট হচ্ছে ফসলি জমি। বাঁধের কাজ শেষ না হওয়ার জন্য...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় বাড়িটির টিনের চালের একটি অংশ উড়ে যায়। এ ঘটনায়...
নেত্রকোণায় পাচারের সময় দুই হ্যান্ডট্রলি ভর্তি সরকারি চাল জব্দ করেছে পুলিশ। এসময় হ্যান্ডট্রলিটির দুই চালককে আটক করা হয়। শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে মদন-তিয়শ্রী সড়কের রুদ্রশ্রী এলাকায় এই চাল জব্দ ও...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর