চাঁদপুরে পরিত্যক্ত বাড়ি থেকে ১৯৩ পিস গুলি উদ্ধার

চাঁদপুরের হাজীগঞ্জ পৌর এলাকায় পরিত্যক্ত একটি বাড়ি থেকে যৌথবাহিনী অভিযান চালিয়ে ১৯৩ রাউন্ড লং রাইফেলের গুলি উদ্ধার করেছে। ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি, জড়িতদের খুঁজছে পুলিশ।

আপডেট : ১৮ এপ্রিল ২০২৬, ১০:৫৫ এএম

চাঁদপুরের হাজীগঞ্জ পৌর এলাকায় পরিত্যক্ত আধাপাকা একটি বাড়ি থেকে লং রাইফেলের ১৯৩ পিস গুলি উদ্ধার করেছে যৌথবাহিনী।

শুক্রবার রাতে হাজীগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড টোরাগর খেয়াঘাট সংলগ্ন আমীর হোসেনের পরিত্যক্ত ঘর থেকে এসব গুলি উদ্ধার করা হয়।

হাজীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজিব শর্মা বিষয়টি নিশ্চিত হয়ে বলেন, গোপন সংবাদে যৌথবাহিনী অভিযান পরিচালনা করে অবস্থায় পলিপ্যাকে মোড়ানো চারটি পৃথক বক্সে ১৯৩ পিস  লং রাইফেলের গুলি জব্দ করা হয়। 

এ ঘটনায় এখনও কাউকে আটক করা হয়নি। গুলিগুলো সংরক্ষণকারী ও সংশ্লিষ্টদের খুঁজছে পুলিশ। এ বিষয়ে হাজীগঞ্জ থানায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তদন্ত ওসি রাজীব শর্মা।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয়...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর