চট্টগ্রামবাসীর ক্ষতি করে সিআরবিতে হাসপাতাল করা হবে না: রেলমন্ত্রী

আপডেট : ১৯ এপ্রিল ২০২৬, ০৮:৫৪ পিএম

চট্টগ্রামবাসীর ক্ষতি করে সিআরবিতে কোনো ধরনের হাসপাতাল করার কোনো সিদ্ধান্ত সরকারের নেই বলে জানিয়েছেন রেলমন্ত্রী শেখ রবিউল আলম। রোববার সন্ধ্যায় চট্টগ্রামের সিআরবি এলাকায় প্রস্তাবিত হাসপাতাল প্রকল্প এলাকা পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘চট্টগ্রামের সিআরবি এলাকায় একটি হাসপাতাল উদ্যোগ নিয়েছিল বিগত সরকার। কিন্তু চট্টগ্রামের সর্বস্তরের জনগণের পাশাপাশি পরিবশবিদদের বাধার মুখে সেই প্রকল্প থমকে যায়। সে সময় যারা হাসপাতালের বিরোধীতা করেছিলেন তাদের সঙ্গে কথাবার্তা বলার সিদ্ধান্ত ছিল সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে। কিন্তু সে পর্যন্ত বিষয়টি আটকে ছিল। তাই উক্ত জায়গায় হাসপাতাল হতে পারে কিনা তা ভাবা হচ্ছে।’

শেখ রবিউল আলম আরও বলেন, ‘তবে এখনো পর্যন্ত সিআরবিতে হাসপাতাল হবে– এমন কোনো সিদ্ধান্ত সরকার নেয়নি। যা কিছু হবে তা সবার সঙ্গে আলোচনা করেই হবে।’

এদিকে, হাসপাতালের জন্য প্রস্তাবিত জায়গা পরিদর্শনের কথা শুনে রোববার সকাল থেকে বিভিন্ন পরিবেশবাদী সংগঠন মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করেছে।

 

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
উত্তরাঞ্চলের সবচেয়ে বড় চিকিৎসাকেন্দ্র রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল। এক হাজার শয্যার এই হাসপাতালে প্রতিদিন ভর্তি হচ্ছে আড়াই হাজারের বেশি রোগী। শয্যা না রোগীদের জায়গা হচ্ছে বারান্দায়, মেঝেতে। অতিরিক্ত...
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর