ব্রাহ্মণবাড়িয়ায় সালিস চলাকালে স্কুলের দেয়াল ধস, আহত ৩

আপডেট : ২৪ এপ্রিল ২০২৬, ০২:০৭ পিএম

ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে সালিস বৈঠক চলাকালে বিদ্যালয়ের দেয়াল ধসে সাবেক পৌর কাউন্সিলরসহ তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে শহরের পাইকপাড়ায় এ ঘটনা হয়।

আহত হলো- ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সাবেক কাউন্সিলর আহসান উল্লাহ হাসান, তূর্য দাস (১৩) ও আঁখি (১৯)। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় আহসান উল্লাহ হাসানকে ঢাকায় পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বছরের শেষ দিকে শহরের পাইকপাড়া এলাকায় নির্মাণাধীন একটি বহুতল ভবন থেকে লোহার ফ্রেম পড়ে সুব্রত দাস নামে এক ব্যক্তি মারা যান। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ও নিহতদের স্বজনদের নিয়ে সালিস বৈঠক বসে পাইকপাড়া এলাকায় হুমায়ূন কবির প্রাথমিক বিদ্যালয় মাঠে। সালিস শুরুর কিছুক্ষণ পরই স্কুলে ছাদের উপরের অংশে থাকা ১০ ইঞ্চির একটি দেয়াল ধসে পড়ে। এতে ওই তিনজন আহত হয়।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও জেলা বিএনপির সিনিয়র সহ–সভাপতি জহিরুল হক খোকন বলেন, ‘দেয়ালটি উত্তরপূর্ব দিকে ধসে পড়ে। এতে তিনজন দেয়ালের নিচে চাপা পড়ে। পরে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সাবেক কাউন্সিলর হাসানকে ঢাকায় পাঠানো হয়।’

দেয়াল ধসের ঘটনাটি তদন্তের দাবি জানিয়েছেন তিনি।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ  রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। শনিবার সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর দগ্ধ...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘একটি দেশকে এগিয়ে নিতে হলে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিতে হবে।’ তিনি বলেন, ‘দেশের স্বার্থকে প্রাধান্য দিলেই...
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড নামের ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৫টার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর