সড়কে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানকে ট্রাকের ধাক্কা, নিহত ২

আপডেট : ২৪ এপ্রিল ২০২৬, ০৩:২৬ পিএম

নোয়াখালীর সেনবাগ উপজেলায় সড়কে দাঁড়িয়ে থাকা সিমেন্টবাহী কাভার্ডভ্যানে নার্সারিতে গাছের চারা পরিবহনে ব্যবহৃত ট্রাকের ধাক্কা লেগে ট্রাকচালকসহ দুজন নিহত হয়েছে। এ সময় ট্রাকে থাকা আরও একজন গুরুতর হয়েছেন।

শুক্রবার ভোরে নোয়াখালী-ফেনী আঞ্চলিক মহাসড়েকের সেনবাগ রাস্তার মাথা নামক স্থানে এ দুঘটনা হয় বলে জানিয়েছেন চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার এসআই মিল্টন মন্ডল।

নিহতরা হলো– নার্সারি ব্যবসায়ী আল আমিন (৫৫) ও ট্রাকচালক ফয়সাল (৩৫)। তাদের দুজনের বাড়ি পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার অলংকারকাঠি গ্রামে।

আহত ব্যক্তিকে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

পুলিশ ও নিহতদের স্বজনরা জানিয়েছে, পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার অলংকারকাঠি গ্রামে আল আমিন অনেক বছর থেকে নোয়াখালীর বিভিন্ন নার্সারিতে গাছের চারা বিক্রি করেন। শুক্রবার ভোরে ট্রাকযোগে চারা নিয়ে নোয়াখালী জেলা শহর মাইজদীতে যাচ্ছিলেন তিনি। পথে  নোয়াখালী-ফেনী আঞ্চলিক মহাসড়েকের সেনবাগ রাস্তার মাথা নামক স্থানে শাহ্ সিমেন্টের একটি কাভার্ডভ্যান দাঁড়ানো ছিল। দ্রুতগতির ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানটির পেছনে স্বজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে আল আমিন ও ট্রাকের চালক ফয়সাল নিহত হন।

এ সময় ট্রাকের সামনের আসনে বসা অপর এক ব্যক্তি গুরুতর আহত হন। তাকে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। চিকিৎসকারা জানিয়েছেন তার অবস্থা আশংকাজনক।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার এসআই মিল্টন মন্ডল বলেন, ‘নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

 

 

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে এক তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিন বছর বয়সী এক শিশু আহত হয়েছে। টানা বৃষ্টির মধ্যে পাহাড়সংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে এক জেলের জালে ধরা পড়েছে ২০ কেজি ওজনের একটি বিশাল আকৃতির সামুদ্রিক শোল মাছ। স্থানীয়ভাবে এই মাছটি ‘মথু’ বা ‘দাঁতিনা সুরমা’ নামে পরিচিত। 
অস্বাভাবিক ভাড়া ও অব্যবস্থাপনার কারণে ভরা মৌসুমেও পর্যটকশূন্য কিশোরগঞ্জের হাওর। ফলে, বিপাকে নৌকার মাঝি, হোটেল মালিকসহ হাজারো মানুষ। পর্যটকদের অভিযোগ, ট্রলার ভাড়া ও খাবারের বাড়তি দাম, অপরিচ্ছন্ন...
দখল-দূষণে অস্তিত্ব সংকটে হবিগঞ্জের শাখা বরাক নদী। প্রতিনিয়ত ফেলা হচ্ছে পৌর এলাকার ময়লা-আবর্জনা। পাশাপাশি প্রশাসনের উদাসীনতায় দুই তীরে অবাধে গড়ে উঠছে অবৈধ স্থাপনা। নদীর সঙ্গে সংযুক্ত খালগুলোর...
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ গণভোটকে অবৈধ বলেছেন। আমরা তাকে বলতে চাই, গণভোট যদি অবৈধ হয়, তাহলে বিএনপি সরকার,...
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ তিনটি ক্যাটাগরিতে বিজয়ী হওয়ার পাশাপাশি আরও দুটি ক্যাটাগরিতে সম্মানজনক স্বীকৃতি পেয়েছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল)। এর মাধ্যমে...
সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। আজ সোমবার এক বিবৃতিতে এই নৌ অবরোধের কথা জানিয়েছেন ইরান-সমর্থিত গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘সংসদে আমাদের এনসিপির ছয়জন সদস্যের পাঁচ মিনিটের বক্তব্যের জবাব দিতেই সরকারের বাঘা বাঘা মন্ত্রীদের ৪৫ মিনিট লেগে যায়।...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর