নোয়াখালীতে যুবদল কর্মীকে গুলি ও বিএনপি নেতাকে কোপানোর অভিযোগ জামায়াতের বিরুদ্ধে

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নে প্রতিপক্ষের হামলায় সাইফুল ইসলাম শাকিল নামের যুবদলের এক কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় ইউনিয়ন বিএনপির সহসভাপতি এম আলাউদ্দিনকে কুপিয়ে জখম করা হয়েছে। এ ঘটনায় জন্য বিএনপি কর্মীরা স্থানীয় জামায়াত-শিবিরের কর্মীদের অভিযুক্ত করেছেন। তবে অভিযোগ অস্বীকার করেছেন তারা।

আপডেট : ২৮ এপ্রিল ২০২৬, ১২:১২ পিএম

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নে প্রতিপক্ষের হামলায় সাইফুল ইসলাম শাকিল নামের যুবদলের এক কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় ইউনিয়ন বিএনপির সহসভাপতি এম আলাউদ্দিনকে কুপিয়ে জখম করা হয়েছে। এ ঘটনায় জন্য বিএনপি কর্মীরা স্থানীয় জামায়াত-শিবিরের কর্মীদের অভিযুক্ত করেছেন। তবে অভিযোগ অস্বীকার করেছেন তারা।

গতকাল সোমবার রাতে ওই ইউনিয়নের জনকল্যাণ নামক স্থানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গুলিবিদ্ধ শাকিলকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। এছাড়া বিএনপি নেতা এম আলাউদ্দিনকে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে দেওয়া হচ্ছে।

হামলায় আহত বিএনপি নেতা এম আলাউদ্দিন বলেন, গতকাল মাগরিবের নামাজের পর ছয়ানী বাজারে কৃষক দলের একটি কর্মসূচি বিভিন্ন ওয়ার্ড থেকে নেতা-কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসছিলেন। এ সময় ১ নম্বর ওয়ার্ডের মিছিলে জনকল্যাণ নামক স্থানে হামলা চালানো হয়। মিছিলকারীরা সেখানে থেকে ছয়নী বাজারে কর্মসূচিতে যোগ দেন। কর্মসূচি শেষে ফেরার পথে রাত ৯টার দিকে একই স্থানে তাদেরকে আবারও ধাওয়া করে হামলা চালানো হয়। এ সময় ১ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি সাইফুল ইসলাম শাকিল গুলিবিদ্ধ হন।

আহত বিএনপি নেতা জানান, খবর পেয়ে তিনিসহ কয়েকজন বিএনপি নেতা ঘটনাস্থলে ছুটে যান। তাঁর দাবি, এ সময় জামায়াত-শিবিরের কর্মী মোহর আলী, রাকিব, ফরহাদ ও শামছুসহ আরও কয়েকজন তাঁর মাথায় ও পায়ে কুপিয়ে জখম করে। পরে দলীয় নেতা-কর্মীরা শাকিল ও তাঁকে (আলাউদ্দিন) উদ্ধার করে জেলা সদরে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে যান। সেখানে শাকিলকে প্রাথমিক চিকিৎসার দিয়ে ঢাকায় পাঠানো হয়।

নোয়াখালী হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. শাহরিয়ার বলেন, ‘শাকিলের বুকের বামপাশ বিদ্ধ করে বুলেট ফুসফুসে চলে গেছে। উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠানো হয়েছে।’

জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান বলেন, হামলায় আহতদের দেখতে রাতে হাসপাতালে গিয়েছিলাম। এ ঘটনার সাথে আহতরা জামায়াত-শিবিরের কর্মীদের জড়িত থাকার কথা জানিয়েছেন। এ ঘটনায় জড়িতদের বিচার দাবি করছি।

জামায়াতের বেগমগঞ্জ উপজেলা যুব বিভাগের সভাপতি মো. জাকের হোসেন বলেন, ‘ঘটনাটিকে জামায়াতের সঙ্গে জড়িয়ে অপপ্রচারের আমরা তার তীব্র নিন্দা জানাই। এসব ঘটনার সঙ্গে জামায়াতের কোনো সম্পর্ক নেই।’

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান বলেন, আগের বিরোধের জেরে হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

চাঁদপুরের মতলব উত্তর থানায় গত দুই মাসে পল্লী বিদ্যুতের ২৮ ট্রান্সফর্মার চুরির ঘটনা ঘটেছে। সবগুলো ঘটনার পর মামলার জন্য পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তা আবেদন জানিয়েছেন। তবে এর মধ্যে ২২টি ট্রান্সফর্মার...
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনকে কেন্দ্র করে পটুয়াখালীর গলাচিপায় দলটির বর্তমান কমিটি ও সাবেক নেতাকর্মীদের অনুসারীদের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার সকালে...
উজানের ঢলে কাপ্তাই হ্রদের পানি বেড়ে বিপৎসীমার কাছাকাছি অবস্থান করছে। কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের ১৬টি জলকপাট আংশিক খুলে দেয়ায় ৫৪ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে নিষ্কাশন হচ্ছে। এছাড়াও ২২২ মেগাওয়াট...
সৌদি আরবে এক বাংলাদেশিকে গুলি করে হত্যা হয়েছে। গতকাল রোববার সৌদি আরবে এ ঘটনা ঘটে। নিহত কামরুল হোসেন (৩৭) নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের খোরশেদ আলমের ছেলে।
সামাজিকমাধ্যমে টলিউড অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়ের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে। নেটিজেনদের একটি অংশ তাঁর ছবি শেয়ার করছেন, যেখানে ক্যাপশনে লেখা ‘প্রয়াত’! আর সেই ছবি দেখে অনেক অনুরাগী শোকবার্তাও দিতে...
ম্যাচটি শেফিল্ডের ঘরের মাঠে হলেও মোটেও সহজ ছিল না। ম্যাচের মোটে ১ মিনিট যেতেই গোল হজম করেছিল শেফিল্ড। অবশ্য ৪র্থ মিনিটেই সমতায় ফেরায় তারা। ৬৭ মিনিটে আরেকদফা পিছিয়ে পড়ে শেফিল্ড। এবারও প্রতিক্রিয়া...
দেশের বাজারে সোনার দাম আরও কমেছে। ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের সোনার ভরিতে সর্বোচ্চ ৪ হাজার ৩৭৪ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি- বাজুস। নতুন দাম আজ বুধবার সকাল ১০টা থেকে...
এক থেকে দেড় সপ্তাহের মধ্যে গ্যাসের সরবরাহ স্বাভাবিক হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ বুধবার সকালে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচদিনের বৃক্ষরোপণ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর