বিয়ের দাওয়াতে এসে গ্রেপ্তার ৩ যুবলীগ নেতা 

খাগড়াছড়ির রামগড়ে এক নেতার মেয়ের বিয়ের অনুষ্ঠানে এসে গ্রেপ্তার হয়েছেন কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের তিন নেতা। পুলিশ জানায়, তারা দুটি মামলার পরোয়ানাভুক্ত আসামি ছিলেন।

আপডেট : ০২ মে ২০২৬, ১২:২৭ পিএম

খাগড়াছড়ির রামগড়ে দলের এক নেতার মেয়ের বিয়ের দাওয়াতে এসে গ্রেপ্তার হলেন কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের তিন নেতা। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন– রামগড় পৌরসভার ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. সেলিম (৩৪), সাংগঠনিক সম্পাদক মো. হোসেন আলী (৩১) এবং সদস্য মো. মানিক ওরফে আব্দুল মালেক (২৭)। 

শুক্রবার ভোর ৪টায় রামগড় পৌরসভার বল্টুরামটিলা ও মুসলিমপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে রামগড় থানার পুলিশ। পুলিশ জানায়, তারা রামগড় থানার দুটি মামলার পরোয়ানাভুক্ত আসামি। মামলা দুটির মধ্যে একটি ২০২৩ সালের ও অপরটি ২০২৪ সালের।

স্থানীয় সূত্রে জানা যায়, বল্টুরামটিলা এলাকায় জনৈক যুবলীগের নেতার মেয়ের বিয়ের দাওয়াতে আসেন ওই তিন নেতা। শুক্রবার দুপুরে বিয়ের অনুষ্ঠান ছিল। বৃহস্পতিবার রাতে তারা কনের গায়ে হলুদের অনুষ্ঠানে যোগদান করেন। অনুষ্ঠান শেষে নিজ-নিজ বাসায় যান। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার ভোরে অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেপ্তার করে।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজির আলম জানান, ওই তিন যুবলীগ নেতার নামে দুটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। পরে তাদের বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হয়েছে। 

ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১০ জন গ্রেপ্তার এবং ৪৮টি মামলা করা হয়েছে। রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।
যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন–এসআরবি। এসময় তাদের কাছ থেকে বেশকিছু প্রবেশপত্র, স্ট্যাম্প ও ব্যাংকের চেক উদ্ধার হয়।
ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে বিনা টিকিটের যাত্রী আটক করাকে কেন্দ্র করে হামলায় স্টেশন মাস্টার ও এক টিকিট কলেকটর আহত হয়েছেন। এ ঘটনায় স্টেশনের কর্মচারীদের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। বৃহস্পতিবার দুপুরে এ...
তিন দফা দাবি পূরণ না হওয়ায় সাজেকে আবারও সড়ক অবরোধ কর্মসূচি পালন করছে সাজেক গণ-অধিকার রক্ষা কমিটি ও সাজেক কারবারি অ্যাসোসিয়েশন। আজ বৃহস্পতিবার ভোর ৬টা শুরু হওয়া অবরোধে বাঘাইহাট-সাজেক সড়কে আগুন...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর