চাঁদপুরে হেলে পড়েছে বহুতল ভবন, আতঙ্কে এলাকাবাসী

চাঁদপুর শহরে একটি বহুতল ভবন হেলে পড়েছে। এ নিয়ে এলাকাবাসীর মাধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। খবর পেয়ে আজ সোমবার দুপুরে জেলা প্রশাসন ও চাঁদপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা ঘটনাস্থলে ছুটে যান। সেখানে ঝুঁকিপূর্ণ দুটি ভবনে সতর্কীকরণ বিজ্ঞপ্তি টাঙিয়ে দেওয়া হয়। এছাড়া ভবন দুটিতে বসবাসরত বাসিন্দাদের ভবন ত্যাগ করার পরামর্শ দেওয়া হয়।

আপডেট : ০৪ মে ২০২৬, ০১:০১ পিএম

চাঁদপুর শহরে একটি বহুতল ভবন হেলে পড়েছে। এ নিয়ে এলাকাবাসীর মাধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। খবর পেয়ে আজ সোমবার দুপুরে জেলা প্রশাসন ও চাঁদপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা ঘটনাস্থলে ছুটে যান। সেখানে ঝুঁকিপূর্ণ দুটি ভবনে সতর্কীকরণ বিজ্ঞপ্তি টাঙিয়ে দেওয়া হয়। এছাড়া ভবন দুটিতে বসবাসরত বাসিন্দাদের ভবন ত্যাগ করার পরামর্শ দেওয়া হয়।

চাঁদপুর শহরের পালপাড়া এলাকায় অবস্থিত মো. শাহ আলম ঢালী ও পার্শ্ববর্তী মো. শাহজাহানের ভবন দুটির একটি হেলে পড়ায় এলাকাবাসীর মাঝে এই আতঙ্ক সৃষ্টি হয়েছে।

মো. শাহ আলম ঢালী জানান, ২০১২ সালে তিনি চারতলা ভবন নির্মাণ করেন। পৌরসভার নকশা অনুযায়ী ভবন নির্মাণ করা হয়। কিন্তু, তার প্রতিবেশী মো. শাহজাহানের ভবন হেলে তার ভবনের দিকে ঝুঁকে পড়েছে। এতে করে তিনি আতঙ্কে রয়েছেন। বিষয়টি তিনি চাঁদপুর পৌর কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহিত করেন।

অন্যদিকে অপর ভবন মালিক মো. শাহজাহান জানান, ২০১৫ সালে তিনি চারতলা ভবন নির্মাণ করেন। কী কারণে ভবনে সমস্যা হয়েছে, সে সম্পর্কে তিনি অবগত নন। পৌরসভার নিয়ম মোতাবেক ভবন নির্মাণ করা হলেও দেশের বাইরে অবস্থানের কারণে তিনি সঠিকভাবে ভবন নির্মাণ তদারকি করতে পারেননি।

ঝুঁকিপূর্ণ দুটি ভবনে সতর্কীকরণ বিজ্ঞপ্তি টাঙিয়ে দেওয়া হয়। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশনরাসেল নামের স্থানীয় এক বাসিন্দা বলেন, ভবন দুটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এতে ভবন দুটির বাসিন্দা ছাড়াও এলাকাবাসী আতঙ্কে রয়েছে।

চাঁদপুর পৌরসভার নগর পরিকল্পনাবিদ মো. সোহরাব হোসেন বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভবন নির্মাণ কাজ ত্রুটি থাকায় একটি ভবন কিছুটা হেলে পড়েছে। এতে দুটি ভবন ঝুঁকিপূর্ণ হওয়ায় ভবন দুটিতে সতর্কীকরণ বিজ্ঞপ্তি টাঙিয়ে দেওয়া হয়। এছাড়া ভবন দুটিতে বসবাসরত বাসিন্দাদের ভবন ত্যাগ করার পরামর্শ দেওয়া হয়েছে।’

সোহরাব হোসেন বলেন, ‘ভবন দুটি অধিক তদন্ত সাপেক্ষে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

চাঁদপুর পৌরসভার প্রশাসক মো. এরশাদ উদ্দিন বলেন, পৌরসভার পক্ষ থেকে কর্মকর্তা-কর্মচারীদের ঘটনাস্থলে পাঠিয়ে নোটিশ টাঙানোর নির্দেশ দেওয়া হয়েছে। ভবন দুটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। দুর্ঘটনা এড়াতে ভবন মালিক ও ভাড়াটিয়াদের ভবন ছেড়ে চলে যাওয়ার জন্য সতর্ক করা হয়েছে।

নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের কুমারডাঙ্গা গ্রামে পাওনা টাকা চাওয়ার ঘটনাকে কেন্দ্র করে আলিনুর ফকির (৩০) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে...
সংবাদ সম্মেলনে মেজর ফারহান মাহমুদ মোক্তাদা জানান, চক্রটি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম-ছবি ব্যবহার করে অবৈধ সুবিধা আদায়ের অপচেষ্টা চালাচ্ছিল। গ্রেপ্তারকৃতের কাছ থেকে ১টি মাইক্রোবাস, ৭টি মোবাইল...
১১ কর্মকর্তার দায়িত্ব একজনের হাতে!
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে উপজেলা শিক্ষা কর্মকর্তার পাশাপাশি ১১ জন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তার পদ রয়েছে। কিন্তু বর্তমানে দায়িত্ব পালন করছেন মাত্র একজন। অফিসের করণিক,...
খাগড়াছড়িতে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থা। জেলার এলজিইডি নিয়ন্ত্রণাধীন ২৮টি সড়কের ২১ কিলোমিটার ক্ষতিগ্রস্ত হয়েছে। মহালছড়ির মুবাছড়ি ও পানছড়ির নালকাটায়...
অবৈধভাবে ইতালিতে যাওয়ার পথে লিবিয়া থেকে শরীয়পুরের এক যুবক নিখোঁজ হয়েছেন। ৩ মাস ধরে তাঁর কোনো খোঁজ পাচ্ছে না পরিবার। এর আগে লিবিয়ার এক বন্দিশালা থেকে তাঁর মুক্তির জন্য নেওয়া হয় ২৫ লাখ টাকা। নিখোঁজ...
অবশেষে বিশ্বকাপ ফাইনালে হাফটাইম শো নিয়ে বিতর্কের বিষয়ে মুখ খুলল ফিফা। রোববার বিশ্বকাপ ফাইনাল ম্যাচের বিরতির সময় হবে ১৭ মিনিট।
বহুল প্রতীক্ষিত ফুটবল বিশ্বকাপের ফাইনাল আজ রাত ১টায়। শিরোপা লড়াইয়ে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে ইউরো চ্যাম্পিয়ন স্পেন। বিশ্ব মঞ্চে এর আগে দুই দল একবারই লড়েছিল। ৬০ বছর পর বিশ্বকাপে...
জুলাই গণঅভ্যুত্থানের সময় হাসিনা সরকারের অন্যতম সমালোচিত সিদ্ধান্ত ছিল ইন্টারনেট শাটডাউন এবং তা নিয়ে মিথ্যাচার। ২০২৪ সালের ১৮ জুলাই প্রথমবারের মত সারা দেশে ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়া হয়। পরদিন ১৯...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর