খুব শিগ্‌গিরই তিন পার্বত্য জেলা পরিষদের পুনর্গঠন হবে: দীপেন দেওয়ান 

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান বলেছেন, ‘খুব শিগ্‌গিরই তিন পার্বত্য জেলা পরিষদের পুনর্গঠন হবে। পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠা, উন্নয়ন, সম্প্রীতি রক্ষাসহ জনগণের উন্নয়নে কাজ করবে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার।’

আপডেট : ১১ মে ২০২৬, ০৩:২১ পিএম

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান বলেছেন, ‘খুব শিগ্‌গিরই তিন পার্বত্য জেলা পরিষদের পুনর্গঠন হবে। পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠা, উন্নয়ন, সম্প্রীতি রক্ষাসহ জনগণের উন্নয়নে কাজ করবে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার।’

আজ সোমবার দুপুরে খাগড়াছড়ি সার্কিট হাউসে প্রশাসনিক কর্মকর্তা ও সুশীল সমাজের সাথে মতবিনিময় সভা শেষে এসব কথা বলেন তিনি। 

প্রথমবারের মতো খাগড়াছড়ি সফরে এসে মন্ত্রী বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাহাড়ের মানুষ তিন পার্বত্য জেলায় বিএনপির মনোনীত প্রার্থীদের ভোট দিয়ে নির্বাচিত করেছে। সরকার পার্বত্য চট্টগ্রাম শান্তি প্রতিষ্ঠার পাশাপাশি পাহাড়ের সুষম উন্নয়নে কাজ করবে। পাহাড়ে শিক্ষার মান উন্নয়নে খাগড়াছড়িতে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন, ফল সংরক্ষণে হিমাগার স্থাপন ও সাজেক পর্যটন কেন্দ্রে যাতায়াতের জন্য সড়ক সম্প্রসারণসহ বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা নিয়ে কাজ করবে সরকার।’

এ সময় খুব শিগ্‌গিরই তিন পার্বত্য জেলা পরিষদ, শরণার্থী বিষয়ক টাস্কফোর্স, উন্নয়ন বোর্ড পুনর্গঠন করা হবে বলে জানান মন্ত্রী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন–সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক, খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. আনোয়ার, জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, মং সার্কেলের প্রধান সাচিংপ্রু চৌধুরী, খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহাদাত হোসেন, পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আবদুল্লাহ আল মাহফুজসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর