নোয়াখালী জুয়া খেলা নিয়ে ‍দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

নোয়াখালী সদর উপজেলায় জুয়া খেলা ও ইয়াবা সেবন নিয়ে কিশোরদের দুই পক্ষের সংঘর্ষে এক গাছ ব্যবসায়ী নিহতের অভিযোগ উঠেছে। গতকাল শনিবার রাতে দাদপুর ইউনিয়নের রামবল্লভপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আপডেট : ৩১ মে ২০২৬, ১০:৫০ এএম

নোয়াখালী সদর উপজেলায় জুয়া খেলা ও ইয়াবা সেবন নিয়ে কিশোরদের দুই পক্ষের সংঘর্ষে এক গাছ ব্যবসায়ী নিহতের অভিযোগ উঠেছে। গতকাল শনিবার রাতে দাদপুর ইউনিয়নের রামবল্লভপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মো. কামাল উদ্দিন (৫০)। তিনি ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের লেসি সরদার বাড়ির প্রয়াত মো. সোলাইমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা য়ায়, শনিবার রাত ৯টার দিকে রামবল্লভপুর এলাকার মিনু হাজি বাড়ি ও লেসি সরদার বাড়ির পার্শ্ববর্তী এলাকায় জুয়া খেলা ও ইয়াবা সেবনকে কেন্দ্র করে দুই বাড়ির কিশোরদের মধ্যে বাগ্‌বিতণ্ডা ও মারামারির ঘটনা ঘটে। একপর্যায়ে লেসি সরদার বাড়ির লোকজন মিনু মাঝি বাড়ির কয়েকজনকে আটকে রাখে। পরে মিনু মাঝি বাড়ির লোকজন তাদের ছাড়িয়ে আনতে গেলে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

এ সময় মিনু মাঝি বাড়ির কিশোরদের মারধরে কামাল উদ্দিনকে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তাকে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সুধারাম মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) রাম চন্দ্র ভট্টাচার্য বলেন, খবর পেলে পুলিশ ঘটনাস্থলে যায়। এই ঘটনায় নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সরকারের পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, ‌‌‌‌‘আমরা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নানা কমর্সূচি নিয়ে কাজ করছি। নওগাঁর এই জনপদে তীব্র পানি সংকট বিরাজ করায় এই জনপদের...
ভোলার দ্বীপ উপজেলা মনপুরায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজ নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় আতঙ্কিত স্থানীয়রা। জোয়ারের সময় নোনা পানিতে প্লাবিত হচ্ছে লোকালয়, নষ্ট হচ্ছে ফসলি জমি। বাঁধের কাজ শেষ না হওয়ার জন্য...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় বাড়িটির টিনের চালের একটি অংশ উড়ে যায়। এ ঘটনায়...
নেত্রকোণায় পাচারের সময় দুই হ্যান্ডট্রলি ভর্তি সরকারি চাল জব্দ করেছে পুলিশ। এসময় হ্যান্ডট্রলিটির দুই চালককে আটক করা হয়। শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে মদন-তিয়শ্রী সড়কের রুদ্রশ্রী এলাকায় এই চাল জব্দ ও...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর