চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভের পাশে আবর্জনার ভাগাড়, জুলাই যোদ্ধাদের ক্ষোভ

এক বছরেই যেন আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে চট্টগ্রামের জুলাই স্মৃতিস্তম্ভের আশপাশ। ময়লা পাড়ি দিয়ে সেখানে যেতে হয় সাধারণ মানুষকে। অবহেলার অভিযোগ তুলে ক্ষোভ জানিয়েছেন জুলাই যোদ্ধারা। প্রশাসন বলছে, দ্রুতই সংস্কার করা হবে স্মৃতিস্তম্ভটি। 

আপডেট : ০৮ জুন ২০২৬, ০৪:৪৬ পিএম

এক বছরেই যেন আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে চট্টগ্রামের জুলাই স্মৃতিস্তম্ভের আশপাশ। ময়লা পাড়ি দিয়ে সেখানে যেতে হয় সাধারণ মানুষকে। অবহেলার অভিযোগ তুলে ক্ষোভ জানিয়েছেন জুলাই যোদ্ধারা। প্রশাসন বলছে, দ্রুতই সংস্কার করা হবে স্মৃতিস্তম্ভটি। 

চট্টগ্রামের নিউ মার্কেট এলাকায় ৬ ফুট প্রস্থ আর ১৮ ফুট উচ্চতার জুলাই স্মৃতিস্তম্ভ ঘুরে দেখা যায়, চারপাশের আবর্জনা আর আগাছার জঙ্গল। স্মৃতিস্তম্ভটি রেল স্টেশনের পার্কিং এরিয়াতে হওয়ায়, পরিকল্পনা ছিল এর দুপাশের দেয়াল ভেঙে সাধারণের জন্য উন্মুক্ত করা হবে। কিন্তু আবর্জনা পার করেই সেখানে যেতে হয় মানুষকে। এছাড়া দিনে জটলা পাকায় মালবাহী গাড়ি আর রাতে বসে মাদকের আড্ডা।

শুধু নিউ মার্কেট নয়, বহদ্দারহাট, মুরাদপুর, কদমতলী ও দেওয়ানহাটেও ‘জুলাই মেমোরি স্টাম্প’ বানায় সিটি কর্পোরেশন। তবে নামফলক নেই। এতে এসব স্থাপনা এখন পোস্টারে সয়লাব। 

চট্টগ্রাম জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া বলেন, ‘রেলওয়ে এবং পিডব্লিউডিকে বলে দেব যাতে এক পাশে ওয়াল দিয়ে আরেক পাশ খুলে দেয়। যাতে সবাই সেখানে যেতে পারে এবং প্রোগ্রাম করতে পারে।’ 

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ‘জুলাই আমাদের একটা ইমোশনের যায়গা। আমরা অবশ্যই বিষয়টিতে গুরুত্ব দেব, জুলাই স্মৃতিস্তম্ভ নান্দনিক করবো।’

২০২৪ সালে অন্তর্বর্তী সরকার ৬৪ জেলায় জুলাই স্মৃতিস্তম্ভ স্থাপনের উদ্যোগ নেয়। এরই অংশ হিসেবে নির্মিত হয় চট্টগ্রামের জুলাই স্মৃতিস্তম্ভ।

ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে বিনা টিকিটের যাত্রী আটক করাকে কেন্দ্র করে হামলায় স্টেশন মাস্টার ও এক টিকিট কলেকটর আহত হয়েছেন। এ ঘটনায় স্টেশনের কর্মচারীদের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। বৃহস্পতিবার দুপুরে এ...
রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের ১ নম্বর গেটের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে শাহীন ওরফে আরিফ মোল্লা (৪৫) নামে এক সিএনজিচালিত অটোরিকশার চালক আহত হয়েছেন।
সাজেকে আবারও সড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে সাজেক গণ-অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারী অ্যাসোসিয়েশন। ঘোষণা অনুযায়ী আগামীকাল বৃহস্পতিবার ভোর ৬টা অবরোধ কর্মসূচি ঘোষণা করে সংগঠন দুইটি।
নোয়াখালীতে সদর উপজেলায় মো. কবির (৪০) নামের এক যুবককে চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে নিহতের ২৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন নিহতের মা কমলা বেগম। মামলার পর...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর