রাউজানে যুবদল নেতা হত্যায় ‘অংশ নেওয়া’ আরও একজন গ্রেপ্তার

চট্টগ্রামের রাউজানে যুবদল নেতা মাসুদ হত্যা অংশ নেওয়া মোহাম্মদ আইয়ুব (৪৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। রাঙামাটির বাঘাইছড়ির দুর্গম দূরছড়ি থেকে রোববার ভোরে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আপডেট : ২১ জুন ২০২৬, ০১:৪৯ পিএম

চট্টগ্রামের রাউজানে যুবদল নেতা মাসুদ হত্যা অংশ নেওয়া মোহাম্মদ আইয়ুব (৪৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। রাঙামাটির বাঘাইছড়ির দুর্গম দূরছড়ি থেকে রোববার ভোরে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আইয়ুব মামলার ৯ নম্বর এজাহার নামীয় আসামি ও ঘটনার দিন কিলিং মিশনে অংশ নিয়েছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৭ চট্টগ্রামের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান। তিনি জানান, ঘটনার মাসুদ হত্যায় অংশ নিয়েছিল আইয়ুব। ঘটনার পর গা ঢাকা দিয়ে রাঙামাটির দুর্গম পাড়ায় আশ্রয় নেন। আজ ভোর থেকে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে চট্টগ্রামে নিয়ে আসা হচ্ছে।

গ্রেপ্তার আইয়ুব চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী রায়হান আলম গ্রুপের সদস্য বলেও দাবি করেছে র‍্যাব।

এর আগে গেল ১৩ জুন দুপুরে রাউজানের পাহাড়তলী চৌমুহনী বাজারে একটি ওষুধের দোকানের সামনে গুলি করে হত্যা করা হয় রাঙ্গুনিয়া যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরী মাসুদ। এ ঘটনায় তার বড় ভাই বাদী হয়ে ১৯ জনকে আসামি করে রাউজান থানায় হত্যা মামলা দায়ের করে। এখন পর্যন্ত এ মামলায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১০ জন গ্রেপ্তার এবং ৪৮টি মামলা করা হয়েছে। রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
গাজীপুরে মাদকসহ আটক আসামিদের ছিনিয়ে নিতে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় দুটি মামলা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়। এছাড়া ইয়াবাসহ...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর