লক্ষ্মীপুরে যুবদল নেতার বাড়িতে গুলি, অভিযোগ ছোট ভাইয়ের বিরুদ্ধে

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় যুবদল নেতা আব্দুস ছাত্তার মজুমদারের বাসায় প্রকাশ্যেই অস্ত্র উঁচিয়ে কয়েক রাউন্ড গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। গতকাল রোববার সকাল ১০টার দিকে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার পৌর ২ নম্বর ওয়ার্ডের কমরদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এতে করে জনমনে এক ধরনের আতঙ্ক দেখা দিয়েছে।

আপডেট : ২২ জুন ২০২৬, ০৮:২৫ এএম

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় যুবদল নেতা আব্দুস ছাত্তার মজুমদারের বাসায় প্রকাশ্যেই অস্ত্র উঁচিয়ে কয়েক রাউন্ড গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। গতকাল রোববার সকাল ১০টার দিকে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার পৌর ২ নম্বর ওয়ার্ডের কমরদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এতে করে জনমনে এক ধরনের আতঙ্ক দেখা দিয়েছে।

এদিকে রোববার দিবাগত রাত ১২টার পর এ ঘটনার ১ মিনিট ১০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

ভিডিও দেখা যায়, সুমন মজুমদার নামের এক যুবক প্রকাশ্যেই হাতে পিস্তল উঁচিয়ে যুবদল নেতা আবদুস ছাত্তার মজুমদারের বাসায় লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়েন। এ সময় পেছন দিক থেকে এক নারী তাকে বাধা দিতে দেখা যায়। গুলি ছুড়তে ছুড়তে বাসার বারান্দায় গিয়ে জানালার গ্লাস ভাঙচুর করেন। এসময় ওই যুবককে গালাগালি করতে শোনা যায়। তবে গুলি করার সময় যুবদল নেতা বাসায় ছিলেন কিনা সেটা নিশ্চিত হওয়ায় যায়নি।

প্রতিবেশী ও স্থানীয়রা জানিয়েছেন, অভিযুক্ত সুমন মজুমদার যুবদল নেতা আবদুস সাত্তারের ছোট ভাই। কিন্তু এ বিষয়ে যুবদল নেতা সাত্তার বা সুমন মজুমদার কেউ কোনো কথা বলেননি।

স্থানীয় সূত্রে জানা যায়, আবদুস সাত্তার মজুমদার রামগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব ও লক্ষ্মীপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এইভাবে প্রকাশ্যেই পিস্তল উঁচিয়ে গুলি ছোড়ার বিষয় নিয়ে আতঙ্ক দেখা দিয়েছে। হামলার সঙ্গে জড়িত সুমন মজুমদার, যিনি ভুক্তভোগীর আপন ছোট ভাই। এসময় ঘরবাড়িতে ভাঙচুর করা হয় এবং তাকে লক্ষ্য করে অস্ত্র নিয়ে হামলার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। দ্রুত তাকে আইনের আওতায় আনার দাবি স্থানীয় এলাকাবাসীর।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ উদ্দিন চৌধুরী সাংবাদিকদের বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

গাজীপুরের শ্রীপুরে বিকাশের এক ডিস্ট্রিবিউটরের নগদ টাকা বহনকারী প্রাইভেটকারে হামলা চালিয়ে প্রায় তিন কোটি টাকা লুটের অভিযোগ উঠেছে। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন প্রতিষ্ঠানটির অ্যাকাউন্টস ম্যানেজার হিমেল।...
কুমিল্লা–নোয়াখালী মহাসড়ক সংলগ্ন লালমাই উপজেলার জগৎপুর মাইনি মুড়া জঙ্গল এলাকার ধানখেতে বৃহস্পতিবার ভোরে ১৫ বছর বয়সী জান্নাতুল তাজমিনের লাশ পাওয়া যায়। ঘটনাস্থলের আশেপাশের ধানখেতজুড়ে ছিল ধস্তাধস্তির...
চাঁদপুরের শাহরাস্তিতে বাসচাপায় আল আমিন (৪০) নামে এক সৌদি প্রবাসী নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের মৌতাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা হয়। নিহত আল আমিন শাহরাস্তি উপজেলার...
১৮.০৪ বর্গ কিলোমিটার আয়তনের ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় পাকা দালানের সংখ্যা ৩৪ থেকে ৩৫ হাজার। যার বেশীর ভাগই বহুতল। বিল্ডিংয়ের গা ঘেষে বিল্ডিং। ১৮৬৮ সালে প্রতিষ্ঠিত এই পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়নের কাজ...
রেমিট্যান্স বন্ধের হুমকি দেশের জনগণের স্বার্থের পরিপন্থি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, জামায়াত কখনও দেশের জন্য রাজনীতি করেনি। শুক্রবার বিকালে ঢাকা...
এবার আন্তর্জাতিক অপরাধ আদালত–আইসিসির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। আইসিসির সাবেক বিচারক নাভি পিল্লাই শান্তিতে নোবেল পুরস্কার জেতার কয়েক ঘণ্টা পরই এই পদক্ষেপ নিল ওয়াশিংটন।
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবিতে আজ শনিবার দিল্লির যন্তর মন্তরে জড়ো হতে যাচ্ছে ককরোচ জনতা পার্টি। শুক্রবার দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে জানান, পুলিশের...
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে দ্রুততম সময়ে জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহের আশ্বাস দিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রোসাটম। একই সঙ্গে আগামী বছর...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর