মামার বিয়ে থেকে ফেরার পথে ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

কুমিল্লা নগরীর ছোটরা পশ্চিমপাড়া ঈদগাহ এলাকায় ড্রেনে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার রাতে ভারী বর্ষণের পর শহরজুড়ে জলাবদ্ধতা দেখা দিলে এই দুর্ঘটনা ঘটে।

আপডেট : ২২ জুন ২০২৬, ০২:০১ পিএম

কুমিল্লা নগরীর ছোটরা পশ্চিমপাড়া ঈদগাহ এলাকায় ড্রেনে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার রাতে ভারী বর্ষণের পর শহরজুড়ে জলাবদ্ধতা দেখা দিলে এই দুর্ঘটনা ঘটে।

মৃত স্মৃতি লাকসাম উপজেলার বেতিহাটি গ্রামের মো. বিল্লাল হোসেনের মেয়ে। সে নগরীর বদরপুর আদর্শ প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয়রা জানান, রোববার রাত ৯টার দিকে বৃষ্টিতে জলাবদ্ধ সড়কের ভাঙা স্ল্যাবের ফাঁক দিয়ে ড্রেনের পানিতে পড়ে ৮-১০ বছর বয়সী ওই শিশু। এসময় স্মৃতির মা কোহিনূর আক্তার মেয়ের পাশে থেকেও তাকে পানি থেকে উঠাতে পারেননি।

নিহত স্মৃতির মা কোহিনূর আক্তার জানান, মামার বিয়ের অনুষ্ঠানে নানাবাড়ি কুমিল্লা নগরীর ২ নম্বর ওয়ার্ড ছোটরা মফিজাবাদ কলোনিতে গিয়েছিল স্মৃতি। তাকে নিয়ে বদরপুর এলাকায় বাসায় যাচ্ছিলেন তিনি। সন্তানের হাত ধরেই হাঁটছিলেন তিনি। রাস্তায় জলাবদ্ধতায় রিকশা না পেয়ে ফুটপাত ধরে হাঁটতে থাকেন দুজন। হঠাৎ মেয়ে মায়ের হাত থেকে পড়ে যায় ড্রেনে। প্রায় ৩০-৪০ ফুট দূরে ড্রেনের ভেতর থেকে ২০ মিনিট পর স্মৃতিকে উদ্ধার করেন স্থানীয়রা। স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক স্মৃতিকে মৃত ঘোষণা করেন। 

কোহিনূর বলেন, ‘ড্রেনের ওপর স্ল্যাব থাকে না কীভাবে, আমি জানতে চাই। স্ল্যাবের ওপর তো গাড়ি চলে না যে ভেঙে যাবে। আজকে আমার মেয়ে হারিয়েছে কাল যে আর কারো সন্তান হারাবে না, এই নিশ্চয়তা কে দিবে?’ 

দুর্ঘটনা স্থলের আশেপাশেট বাসিন্দারা জানান, স্ল্যাবগুলো না থাকায় ফুটপাতে প্রায়ই দুর্ঘটনা ঘটে। বৃষ্টি হলে গর্ত বা ম্যানহোল কিছুই দেখা যায় না। একটি শিশুর প্রাণ ঝরল অপরিকল্পিত ড্রেনেজ সিস্টেমের কারণে।

নগরীর ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বিল্লাল হোসেন বলেন, ‘অনেক আগে থেকেই ড্রেনটি খোলা অবস্থায় ছিল। খবর পাওয়া মাত্রই আমরা ঘটনাস্থলে চলে এসেছি। সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু স্মৃতির বাবা-মায়ের সঙ্গে কথা বলেছেন।’

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, ‘আমরা ঘটনাটির খোঁজ-খবর নিয়েছি। এটি একটি দুর্ঘটনা।’

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
নারায়ণগঞ্জের কাঁচপুরে সিলিন্ডারের গ্যাস লিকেজ থেকে সৃষ্ট আগুনে একই পরিবারের চারজন দগ্ধ হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে) চিকিৎসাধীন অবস্থায়...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর