চাঁদপুরে সিঁধ কেটে ঘরে ঢুকে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা

চাঁদপুরের কচুয়া উপজেলায় সংঘবদ্ধ ডাকাত দল সিঁধ কেটে ঘরে ঢুকে ফাতেমা বেগম (৭০) নামের এক বৃদ্ধাকে কুপিয়ে ও গলা কেঠে হত্যা করা হয়েছে। এ সময় তাঁর ঘরে থাকা স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে গেছে ডাকাতরা।

আপডেট : ২৯ জুন ২০২৬, ০১:৪২ পিএম

চাঁদপুরের কচুয়া উপজেলায় সংঘবদ্ধ ডাকাত দল সিঁধ কেটে ঘরে ঢুকে ফাতেমা বেগম (৭০) নামের এক বৃদ্ধাকে কুপিয়ে ও গলা কেঠে হত্যা করা হয়েছে। এ সময় তাঁর ঘরে থাকা স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে গেছে ডাকাতরা।

নিহত ফাতেমা বেগম উপজেলার সাচার ইউনিয়নের বেরকুটা গ্রামের মিয়াজী বাড়ির মৃত সাদেক মিয়াজীর স্ত্রী। তাঁর স্বামী সাবেক পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের কর্মকর্তা ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার রাতে সংঘবদ্ধ ডাকাত দল ফাতেমা বেগমের ঘরের সিঁধ কেটে ভেতরে প্রবেশ করে। ধারণা করা হচ্ছে, এ সময় বাধা দিলে ডাকাতরা তাকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে। পরে ঘরে থাকা স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায়।

নিহত ফাতেমা বেগমের তিন ছেলে ও দুই মেয়ে রয়েছে। ঘটনার সময় তিনি বাড়িতে একাই ছিলেন বলে জানা গেছে। খবর পেয়ে কচুয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ডাকাতি ও হত্যার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আকস্মিক পরিদর্শনকালে এক চিকিৎসককে নিজ কক্ষে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। ওই চিকিৎসকের কক্ষও অপরিচ্ছন্ন অবস্থায়...
আটকের পর মুক্তি পেয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা। শুক্রবার আটক করার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর