ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষে নিহত যুবকের জানাজার পর ফের সংঘর্ষ

আপডেট : ২৯ জুন ২০২৬, ১০:৫২ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পাওনা সুদের টাকা নিয়ে ফের সংঘর্ষে জড়িয়েছে দুই গ্রামের বাসিন্দারা। সোমবার বিকেল সাড়ে ৫টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের কালিকচ্ছ বাজারে স্থানীয় সূর্যকান্দি ও ধরন্তি গ্রামের লোকজনদের মধ্যে এ সংঘর্ষ হয়। 

এ ঘটনায় সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়াসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সূর্যকান্দি গ্রামের বাসিন্দা মোশারফ মিয়া পার্শ্ববর্তী ধরন্তি গ্রামের খাদেম মোল্লার কাছে সুদের এক লাখ টাকা পাবেন বলে দাবি করেন। তবে খাদেম মোল্লা টাকা দিতে অস্বীকৃতি জানালে গতকাল রোববার রাতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে মো. খাদিম নামে একজন নিহত হন। 

এ ঘটনার জেরে আজ বিকেলে নিহত খাদিমের জানাজার নামাজের পরে আবারও সংঘর্ষে জড়ায় দুই গ্রামবাসী। প্রায় ৩ ঘণ্টা ধরে চলা সংঘর্ষে পুলিশসহ উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন। 

সংঘর্ষ চলাকালে সরাইল থানার ওসি মনজুর কাদের ভূঁইয়ার চোখে ঢিল পড়ে তিনি আহত হন।

ওসি মনজুর কাদের ভূঁইয়া জানান, অতিরিক্ত পুলিশ চেষ্টা চালিয়ে রাত সাড়ে ৮টার দিকে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে৷ সংঘর্ষের ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে। তবে গতকালের সংঘর্ষে একজন নিহতের ঘটনায় এখনও থানায় কেউ মামলার এজহার নিয়ে আসেনি।

 

 

সরকারের পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, ‌‌‌‌‘আমরা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নানা কমর্সূচি নিয়ে কাজ করছি। নওগাঁর এই জনপদে তীব্র পানি সংকট বিরাজ করায় এই জনপদের...
ভোলার দ্বীপ উপজেলা মনপুরায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজ নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় আতঙ্কিত স্থানীয়রা। জোয়ারের সময় নোনা পানিতে প্লাবিত হচ্ছে লোকালয়, নষ্ট হচ্ছে ফসলি জমি। বাঁধের কাজ শেষ না হওয়ার জন্য...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় বাড়িটির টিনের চালের একটি অংশ উড়ে যায়। এ ঘটনায়...
নেত্রকোণায় পাচারের সময় দুই হ্যান্ডট্রলি ভর্তি সরকারি চাল জব্দ করেছে পুলিশ। এসময় হ্যান্ডট্রলিটির দুই চালককে আটক করা হয়। শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে মদন-তিয়শ্রী সড়কের রুদ্রশ্রী এলাকায় এই চাল জব্দ ও...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর