ব্রাহ্মণবাড়িয়ায় সুদের টাকা নিয়ে তৃতীয় দিনের মতো সংঘর্ষ, আহত ২০

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পাওনা সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের মতো সংঘর্ষে জড়িয়েছে দুই গ্রামবাসী। এ ঘটনায় নতুন করে উভয় পক্ষের আরও অন্তত ২০ জন আহত হয়েছেন।

আপডেট : ৩০ জুন ২০২৬, ০১:৫৯ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পাওনা সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের মতো সংঘর্ষে জড়িয়েছে দুই গ্রামবাসী। এ ঘটনায় নতুন করে উভয় পক্ষের আরও অন্তত ২০ জন আহত হয়েছেন।

আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে থেমে থেমে উপজেলা কালিকচ্ছ বাজারে স্থানীয় সূর্যকান্দি ও ধরন্তি গ্রামের লোকজনদের মধ্যে এ সংঘর্ষ চলছে। 

সংঘর্ষে চলাকালে উভয় পক্ষের বেশ কয়েকটি দোকানপাট ও ঘরবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুচপাট করা হয়েছে। এছাড়া সংঘর্ষের কারণে সরাইল-নাসিরনগর-লাখাই সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সূর্যকান্দি গ্রামের বাসিন্দা মোশারফ মিয়া পার্শ্ববর্তী ধরন্তি গ্রামের মো. খাদিমের কাছে সুদের এক লাখ টাকা পাবেন বলে দাবি করেন। তবে খাদিম টাকা দিতে অস্বীকৃতি জানালে গত রোববার রাতে দুই পক্ষের হয়ে দুই গ্রামবাসী সংঘর্ষে জড়ায়। এতে খাদিম নিহত হন।

এ ঘটনার পর গতকাল সোমবার বিকেলে খাদিমের জানাজার নামাজের পরে আবারও সংঘর্ষে জড়ায় দুই গ্রামবাসী। প্রায় ৩ ঘণ্টা ধরে চলা ওই সংঘর্ষে সরাইল থানার ওসি মনজুর কাদের ভূঁইয়াসহ অন্তত ২৫ জন আহত হন। এরপর আজ মঙ্গলবার সকালে তৃতীয়দিনের মতো ফের দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুই গ্রামবাসী। এতে নতুন করে আরও অন্তত ২০ জন আহত হন।

বিষয়টি নিশ্চিত করে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া বলেন, থেমে থেমে সংঘর্ষ চলছে। পুলিশ সংঘর্ষ নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জমি থেকে ঘাস কাটা নিয়ে সকালে বাদানুবাদের জেরে রাতে সংঘর্ষে লিপ্ত হয়েছে দুপক্ষ। উপজেলা সদরের বড্ডাপাড়ায় মঙ্গলবার সন্ধ্যা থেকে ঘণ্টা দেড়েক সময় ধরে চলা এই সংঘর্ষে কমপক্ষে ২০ জন...
পরিবার জানায়, সৌদিতে ৩ বছর ৩ মাস জেলে বন্দি ছিলেন নজরুল। এই সময়ে এক জেল থেকে আরেক জেলে পাঠানো হয় তাকে। তার বাবা শুনেছেন জেল পরিবর্তনে সাজা লাঘব হয়। সে কারণে আশায় ছিলেন আবার জেল পরিবর্তনে তৃতীয়...
পিরোজপুরের নাজিরপুর ও নেছারাবাদ উপজেলার সীমান্তবর্তী শ্রীরামকাঠী-ভরতকাঠী ফেরিঘাট এলাকায় কালিগঙ্গা নদীতে অতিরিক্ত যাত্রী ও মালামাল বহনের কারণে একটি ট্রলার ডুবে গেছে। সোমবার রাত ৯টার দিকে এ দুর্ঘটনা...
এলাকাবাসী জানান, মুখোশধারী ডাকাত দল মিনিবাস, সিএনজি অটোরিকশা, মোটরসাইকেলসহ অন্তত ৫০-৬০টি যানবাহনের যাত্রীদের মালামাল ছিনিয়ে নেয়।
ফ্রান্সের রাজধানী প্যারিসের কিছু অংশ ও অন্যান্য শহরে কারফিউ জারি করা হয়েছে। প্লেস দ্য লা রিপাবলিক ও লে আলের আশপাশে মঙ্গলবার সকাল পর্যন্ত এই নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়। এদিকে, এটি আর গণতান্ত্রিক...
পাকিস্তানে মানসিক স্বাস্থ্য নিয়ে প্রথমবার জাতীয় পর্যায়ে জরিপ পরিচালিত হয়েছে। ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পরিচালিত এই গবেষণায় ৪টি প্রদেশের প্রায় ১৮ হাজার প্রাপ্তবয়স্ক ব্যক্তি অংশ নেন। এতে ওঠে এসেছে...
হুতি বিদ্রোহীদের হামলা থেকে রক্ষায় সৌদি আরবকে আর,এ,এফ টাইফুন যুদ্ধবিমান দিচ্ছে যুক্তরাজ্য। সৌদি আরবের গুরুত্বপূর্ণ শহর ও অবকাঠামোর নিরাপত্তা জোরদারে এই প্রতিশ্রুতি দিয়েছে ব্রিটিশ প্রতিরক্ষা...
যুক্তরাষ্ট্রে উদ্বেগজনক হারে বেড়েছে বন্দুক হামলা। গান ভায়োলেন্স আর্কাইভের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের তুলনায় এবছর হামলা বেড়েছে ৮ শতাংশ। এবছর মোট ৩৬৫টি হামলার সাক্ষী হয়েছে যুক্তরাষ্ট্র। নিহতের সংখ্যা...
লোডিং...

এলাকার খবর