সুবিধাবঞ্চিতদের ফ্যামিলি কার্ডের আওতায় আনতে কাজ করছে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী

চলতি মাস থেকে দেশের ৩০০ নির্বাচনী এলাকায় ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণ ও মহিলা-শিশুবিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। সুবিধাবঞ্চিত পরিবারকে অগ্রাধিকার দিয়ে কার্যক্রম পরিচালনার কথা জানান তিনি।

আপডেট : ০৩ জুলাই ২০২৬, ০৫:০৯ পিএম

চলতি মাস থেকে ৩০০ নির্বাচনী এলাকায় ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। শুক্রবার সকালে চট্টগ্রাম নগরীরর অক্সিজেনের রৌফাবাদে সরকারি শিশু পরিবার এবং ছোটমনি নিবাস পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি। 

ফ্যামিলি কার্ড বিতরণে কিছু ভুল হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘আগামী দিনে সবকিছুর ঊর্ধ্বে থেকে এই কার্যক্রম পরিচালনার চেষ্টা চলছে। প্রকৃত অর্থেই সমাজের সুবিধাবঞ্চিত মায়েরা যাতে ফ্যামিলি কার্ডের আওতায় আসেন সে লক্ষ্যে কাজ করছে সরকার।’

এ সময় তিনি ছোটমনি নিবাসের শিশুদের সঠিক পরিচর্যার মাধ্যমে মানুষ হিসেবে গড়ে তুলতে সবাইকে সহায়তার আহ্বান জানান। প্রতিষ্ঠানটির বিভিন্ন ভবনে থাকা নানা বয়সী শিশুদের কাছে যান এবং তাদের বিষয়ে খোঁজখবর নেন মন্ত্রী।

ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে বিনা টিকিটের যাত্রী আটক করাকে কেন্দ্র করে হামলায় স্টেশন মাস্টার ও এক টিকিট কলেকটর আহত হয়েছেন। এ ঘটনায় স্টেশনের কর্মচারীদের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। বৃহস্পতিবার দুপুরে এ...
তিন দফা দাবি পূরণ না হওয়ায় সাজেকে আবারও সড়ক অবরোধ কর্মসূচি পালন করছে সাজেক গণ-অধিকার রক্ষা কমিটি ও সাজেক কারবারি অ্যাসোসিয়েশন। আজ বৃহস্পতিবার ভোর ৬টা শুরু হওয়া অবরোধে বাঘাইহাট-সাজেক সড়কে আগুন...
সাজেকে আবারও সড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে সাজেক গণ-অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারী অ্যাসোসিয়েশন। ঘোষণা অনুযায়ী আগামীকাল বৃহস্পতিবার ভোর ৬টা অবরোধ কর্মসূচি ঘোষণা করে সংগঠন দুইটি।
নোয়াখালীতে সদর উপজেলায় মো. কবির (৪০) নামের এক যুবককে চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে নিহতের ২৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন নিহতের মা কমলা বেগম। মামলার পর...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর