মাদরাসা ছুটির পর বাড়ি ফেরা হলো না ৮ বছরের হাবিবার

আপডেট : ০৭ জুলাই ২০২৬, ০৮:৪৭ পিএম

ফেনীর দাগনভূঞায় মাদরাসা ছুটির পর বাড়ি ফেরার পথে ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় উম্মে হাবিবা (৮) নামে এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর চালক পালিয়ে গেলেও অটোরিকশাটি জব্দ করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরের দিকে দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের বাতশিরি এলাকায় এ দুর্ঘটনা হয়।

নিহত উম্মে হাবিবা ওই এলাকার জামাল মুহুরি বাড়ির আরব আমিরাত প্রবাসী মো. শহীদ উল্যাহর মেয়ে। পরিবারের দুই সন্তানের মধ্যে সে বড়। তার এক ছোট ভাই রয়েছে। হাবিবা স্থানীয় বাতশিরি তালিমুল কোরআন মাদরাসায় দ্বিতীয় শ্রেণিতে অধ্যয়নরত ছিল।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে মাদরাসা ছুটির পর অন্যান্য সহপাঠীদের সঙ্গে হেঁটে বাড়ির উদ্দেশে রওনা দেয় হাবিবা। পথে বাতশিরি এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে সে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

দাগনভূঞা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ঘাতক ব্যাটারিচালিত অটোরিকশাটি জব্দ করা হয়েছে। অটোরিকশা চালক পালিয়ে গেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
দেশের অন্তত চারটি জেলায় নদী ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি-বসতভিটা। এতে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন নদী এলাকার বাসিন্দারা। তাদের অভিযোগ, ভাঙন ঠেকাতে বহু আশ্বাসের পরও নেয়া হচ্ছে না স্থায়ী কোনো ব্যবস্থা।...
বগুড়া সদরে চুরির অভিযোগে এক তরুণকে রাতভর নির্যাতন ও পরে পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে। মঙ্গলবার ভোরে উপজেলার নিশিন্দারায় এ ঘটনা হয়। নিহত শামিম হোসেন বগুড়া সদর উপজেলার নামুজা ইউনিয়নের আব্দুল...
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে মঙ্গলবার মুন্সিগঞ্জে ও পটুয়াখালীতে সংঘর্ষ হয়েছে। এর মধ্যে মুন্সিগঞ্জের শ্রীনগরে সংঘর্ষের জেরে পুলিশসহ অন্তত ৯ জন আহত হয়েছে।
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ক্যান্টিনে এক যাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে ২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এরইমধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন রেলের ক্যান্টিনের এক কর্মী। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর