খাগড়াছড়িতে মহাবিপন্ন হলুদ কচ্ছপ উদ্ধার

আপডেট : ০৮ জুলাই ২০২৬, ০৭:১৭ পিএম

খাগড়াছড়ি দীঘিনালায় বিক্রির জন্য বাজারে আনা একটি মহাবিপন্ন পাহাড়ি হলুদ কচ্ছপ উদ্ধার করেছে বন বিভাগ। বুধবার বিকেলে উপজেলার বোয়ালখালী বাজারের জাফর স্টোর এলাকা থেকে কচ্ছপটি উদ্ধার করা হয়।

বন বিভাগ জানায়, স্থানীয় কয়েকজন বন্যপ্রাণী সংরক্ষণকর্মী বোয়ালখালী বাজারে কচ্ছপটি বিক্রির জন্য আনার বিষয়টি দেখতে পেয়ে বন বিভাগের সঙ্গে যোগাযোগ করেন। খবর পেয়ে বন বিভাগের মেরুং রেঞ্জের সহকারী বন  কর্মকর্তা মোহাম্মদ জাফর উল্লাহ ঘটনাস্থলে গিয়ে একটি পরিত্যক্ত মাছ বহনের ড্রামের ভেতর থেকে কচ্ছপটি উদ্ধার করেন।

বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের (ডব্লিউসিসিইউ) পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, উদ্ধার হওয়া পাহাড়ি হলুদ কচ্ছপ একটি মহাবিপন্ন প্রজাতির। কচ্ছপটিকে বন বিভাগের হেফাজতে রাখা হয়েছে। প্রয়োজনীয় কোয়ারান্টাইন ও স্বাস্থ্য পরীক্ষা শেষে উপযুক্ত প্রাকৃতিক আবাসস্থলে অবমুক্ত করা হবে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে কচ্ছপটি বিক্রির জন্য নিয়ে আসা ব্যক্তি জানান, প্রাণীটি যে মহাবিপন্ন প্রজাতির, সে বিষয়ে তার কোনো ধারণা ছিল না। না বুঝেই এটি তিনি একটি নালার পাশ থেকে ধরে বিক্রির জন্য বাজারে এনেছিলেন।

মেরুং রেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ জাফর উল্লাহ বলেন, পাহাড়ি হলুদ কচ্ছপ বাংলাদেশের পার্বত্য বনাঞ্চল ছাড়াও দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে পাওয়া যায়। বন উজাড়, আবাসস্থল ধ্বংস, অবৈধ শিকার এবং বন্যপ্রাণী পাচারের কারণে এ প্রজাতির সংখ্যা দ্রুত কমে যাচ্ছে। প্রকৃতি সংরক্ষণবিষয়ক আন্তর্জাতিক সংস্থা আইইউসিএনের লাল তালিকায় পাহাড়ি হলুদ কচ্ছপকে ‘মহাবিপন্ন’ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।'

 

পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
নেত্রকোণার দুর্গাপুরে এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার বিরিশিরি ইউনিয়নের তেলুঞ্জিয়া গ্রামে এ ঘটনা হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর