ভারী বর্ষণে বিপর্যস্ত পার্বত্য ৩ জেলার জনজীবন

আপডেট : ০৮ জুলাই ২০২৬, ০৮:২৬ পিএম

ভারী বর্ষণে বিপর্যস্ত বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটির জনজীবন। সেই সাথে পাহাড়ধস ও রাস্তা তলিয়ে বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম এবং পাহাড়ি বিভিন্ন এলাকায় সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। সাজেকে আটকা পড়েছে ৫ শতাধিক পর্যটক। এছাড়া বৃষ্টির কারণে বন্ধ ঘোষণা করা হয়েছে তিন পার্বত্য জেলার প্রাথমিক বিদ্যালয়। 

টানা চার দিনের ভারী বর্ষণে বান্দরবানের সাঙ্গু ও মাতামুহুরি নদীর পানি অস্বাভাবিকভাবে বেড়েছে। এতে জেলা শহর ও বিভিন্ন উপজেলায় ১০ হাজারের বেশি মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। শহরের আর্মি পাড়া, লাঙ্গি পাড়া, ইসলামপুর, কাসেম পাড়া, বালাঘাটা ও কালাঘাটাসহ একাধিক এলাকা ইতোমধ্যে প্লাবিত হয়েছে।

আশ্রয়কেন্দ্রে প্রায় তিন শতাধিক পরিবার। প্রস্তুত রাখা হয়েছে ২২০টি আশ্রয়কেন্দ্র। পর্যটক ও জনসাধারণের নিরাপত্তায় ১০ জুলাই পর্যন্ত সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়েছে। 

টানা বৃষ্টিতে খাগড়াছড়ির বিভিন্ন নিচু এলাকা প্লাবিত হয়েছে। দীঘিনালার কবাখালি অংশ ও মেরুং ইউনিয়ন হেডকোয়ার্টার এলাকায় সড়ক তলিয়েছে। এতে সাজেক, বাঘাইছড়ি ও লংগদুর সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আটকা পড়েছে প্রায় ৫ শতাধিক পর্যটক।

খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত বলেন, ‘জেলায় ১৩৫টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এর মধ্যে বিভিন্ন স্কুল, মাদ্রাসা, ও কলেজ রয়েছে। আশ্রয়কেন্দ্রগুলোতে শুকনো খাবার সরবরাহসহ প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া আছে।’

রাঙামাটিতে পাহাড়ধসের ঝুঁকি বেড়েছে কয়েকগুণ। ইতোমধ্যে শহরের ১১টি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিতে শুরু করেছে দুর্গত মানুষ।

রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক একরামুল হক ভূইয়া বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আমরা উপজেলায় দুর্যোগ টিম গঠন করেছি। জনপ্রতিনিধিদেরও নিজ নিজ এলাকার আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া মেডিকেল টিম, ফায়ার সার্ভিস টিম এবং রেড ক্রিসেন্ট সদস্যদের প্রস্তুত রাখা হয়েছে দ্রুত সাড়া দেওয়ার জন্য। আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া পরিবারগুলোকে খাবার ও সুপেয় পানি দেওয়া হচ্ছে।’

এদিকে, কক্সবাজারের বাঁখখালী নদীর বিভিন্ন স্থানে তীব্র ভাঙন দেখা দিয়েছে। এতে আতঙ্কে দিন কাটাচ্ছেন অন্তত এক হাজার মানুষ।

গাইবান্ধার সাদুল্লাপুরে ব্রিজের নিচ থেকে পানিতে ভাসমান অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৪০ বছর। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় পাওয়া যায়নি।
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি যে প্রতিশ্রুতি দেয় তা পালন করে। শহীদ জিয়া নারীদের ঘর থেকে বের করেছিলেন। তার আগে মেয়েরা ঘরে বন্দি...
কক্সবাজারের উখিয়ার ইনানিতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে আগুন লেগে অন্তত ১০ পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে মেরিন ড্রাইভসংলগ্ন রিসোর্টটিতে আগুন লাগে। পরে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক...
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আকস্মিক পরিদর্শনকালে এক চিকিৎসককে নিজ কক্ষে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। ওই চিকিৎসকের কক্ষও অপরিচ্ছন্ন অবস্থায়...
আটকের পর মুক্তি পেয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা। শুক্রবার আটক করার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর