পাখি নিয়ে ঝগড়া: ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত

আপডেট : ০৮ জুলাই ২০২৬, ০৯:১৫ পিএম

লক্ষ্মীপুরে পাখি নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ছোট ভাই বাবু হোসেনের (১১)  ছুরিকাঘাতে বড় ভাই আল আমিন (১৪) নিহত হয়েছে। বুধবার বিকেলে সদর উপজেলার দিলসাদপুর এলাকায় এ ঘটনা হয়। 

নিহত আল আমিন রিকসা চালক জাফর আহমদের ছেলে।  

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ বিকেলে সদর উপজেলার দিলসাদপুর এলাকায় পাখি নিয়ে বাবু হোসেন ও আল আমিন খেলাধুলা করছিল। হঠাৎ পাখি নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়। 

এর জের ধরে ছোট ভাই বাবু হোসেন ঘর থেকে একটি ছুরি নিয়ে বড় ভাই আল আমিনকে ছুরিকাঘাত করে। এতে আল আমিন গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে প্রথমে সদর হাসপাতাল,পরে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য আল আমিনকে ঢাকায় পাঠানো হয়। সন্ধ্যার কিছুক্ষণ আগে ঢাকা নেওয়ার পথে মারা যায় আল আমিন।  

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদ পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত আল আমিনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পাশাপাশি জড়িতদের ধরতে অভিযান চলছে। আসলে কী কারণে এমন ঘটনা সেটা তদন্ত করে বের করা হবে।  

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর