চট্টগ্রামের ৮ উপজেলায় পানিবন্দি প্রায় ২০ লাখ মানুষ

আপডেট : ১০ জুলাই ২০২৬, ০৮:০২ এএম

টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে চট্টগ্রামের অন্তত ৮টি উপজেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এসব এলাকায় পানিবন্দি হয়ে পড়েছে অন্তত ২০ লাখ মানুষ।

এর পাশাপাশি বন্যায় বেশ কয়েকটি পয়েন্টে তলিয়ে গেছে চট্টগ্রাম থেকে কক্সবাজার ও বান্দরবান মহাসড়ক। তাৎক্ষণিক ত্রাণ ও উদ্ধার তৎপরতা শুরুর কথা জানিয়েছে প্রশাসন।

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বিভিন্ন জায়াগায় হাঁটু থেকে কোমরসমান পানি। দুপাশেই যানবাহন ও মানুষের অপেক্ষার সারি। চরম ভোগান্তিতে চালক ও যাত্রীরা। 

উত্তর চট্টগ্রামে খাগড়াছড়ি ও রাঙামাটি থেকে আসা পানিতে ডুবেছে ফটিকছড়ি, হাটহাজারী ও রাউজানে উপজেলার নিচু এলাকা। এছাড়া বান্দরবান থেকে আসা পাহাড়ি ঢলে ডুবেছে দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া, সাতকানিয়া, চন্দনাইশ ও পটিয়ার অনেক গ্রাম। সবচেয়ে খারাপ অবস্থা চন্দনাইশ ও সাতকানিয়ার।

এদিকে, সন্দ্বীপে টর্নেডোর আঘাতে ভেঙে পড়েছে বেশি কিছু ঘরবাড়ি। পানিতে ডুবে গেছে অনেক গ্রাম। বিদ্যুৎ ও খাবার পানির সংকটে পানিবন্দি মানুষ। 

আশ্রয়কেন্দ্র খোলা হলেও সেখানে উপস্থিতি খুবই কম। তবে গবাদি পশু নিয়ে গেছেন অনেকে। জেলা প্রশাসন জানিয়েছে, উদ্ধার ও ত্রাণ বিতরণে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। 

ভারী বর্ষণের কারণে পানিতে তলিয়ে গেছে পটিয়া, বোয়ালখালী ও সীতাকুণ্ডের বিস্তীর্ণ এলাকা। 

ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে বিনা টিকিটের যাত্রী আটক করাকে কেন্দ্র করে হামলায় স্টেশন মাস্টার ও এক টিকিট কলেকটর আহত হয়েছেন। এ ঘটনায় স্টেশনের কর্মচারীদের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। বৃহস্পতিবার দুপুরে এ...
সাজেকে আবারও সড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে সাজেক গণ-অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারী অ্যাসোসিয়েশন। ঘোষণা অনুযায়ী আগামীকাল বৃহস্পতিবার ভোর ৬টা অবরোধ কর্মসূচি ঘোষণা করে সংগঠন দুইটি।
নোয়াখালীতে সদর উপজেলায় মো. কবির (৪০) নামের এক যুবককে চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে নিহতের ২৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন নিহতের মা কমলা বেগম। মামলার পর...
অবরুদ্ধ থাকার ৩০ ঘণ্টা পর উদ্ধার হলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নতুন উপাচার্য শেখ শরীফুল আলম। মঙ্গলবার সন্ধ্যা ৬টায় জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ও পুলিশ...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর