বৃষ্টিতে বান্দরবানের পাহাড়ে মৃত্যুফাঁদ, ভূমিধসে ২৩ সড়ক বন্ধ

আপডেট : ১১ জুলাই ২০২৬, ০৯:৫৭ এএম

প্রায় সাত দিন ধরে অতিভারী বৃষ্টিতে মৃত্যুফাঁদ তৈরি হয়েছে বান্দরবানের বেশিরভাগ পাহাড়ে। নিচে বসবাস করা অনেকেই সরে যাচ্ছেন নিরাপদ স্থানে। পাহাড় ধসে বন্ধ হয়ে গেছে এ জেলার ২৩টির বেশি সড়ক। বেশ কিছু এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন। নেই মোবাইল নেটওয়ার্কও। আশ্রয়কেন্দ্রে গেছেন দেড় হাজার মানুষ। দুর্গতদের জন্য সাত উপজেলা ও দুই পৌরসভায় ২২০টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। জেলার সব পর্যটনকেন্দ্র ১৫ জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

অতিভারী বৃষ্টিতে ধসে পড়ে বান্দরবানের লামার মিশন পাড়ার এই পাহাড়।

বুধবার রাতটা তিনটার দিকে পাহাড়টির পশ্চিম পাশ ধসে, মারা যান ইউনুস, তার স্ত্রী ও তিন বছরের শিশু। তাই কান্না থামছে না ইউনুসের মা গুলবাহের। চিন্তায় আছেন সামনের দিনগুলো কিভাবে কাটবে। 

একই সময়ে ধস নামে পাহাড়টির পূর্ব পাশেও। সেখানে পাকা বাড়িতে থাকতেন রোজিনাসহ চারজন। মাটি চাপা পড়ে সেখানে মারা যান দুজন।

ধসে পড়া এ পাহাড়ের চূড়ায় আটজনের পরিবার নিয়ে থাকেন শামসুল হক। অতি ভারী বৃষ্টিতে তার ঘরের দেয়াল ভেঙে গেছে। এখন সরে যাচ্ছেন পাহাড় থেকে। তবে পরের ঠিকানা এখনও ঠিক হয়নি।

স্থানীয়রা বলছেন, টানা বৃষ্টিতে মাটির শক্তভাব নষ্ট হয়েছে। তাই পাড়ার আশপাশে সবকটি পাহাড়ই ঝুঁকিপূর্ণ।

শুধু মিশনপাড়া নয়। পাহাড় ছাড়ার হিড়িক অন্য জায়গায়ও। অনেকে ঘর তালা দিয়ে চলে গেছেন এরই মধ্যে। আবার কেউ, যেকোনো মুহূর্তে ঘর ছাড়ার জন্য গুছিয়ে রেখেছেন সব।

গাছ পড়ে কিংবা ভূমিধসে সড়ক যোগাযোগ ব্যাহত অনেক জায়গায়। এর মাঝেও ত্রাণ সহায়তা অব্যাহত রাখার কথা জানিয়েছে প্রশাসন।

বান্দরবানের জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস বলেন, ‘টানা বর্ষণের মধ্যে পাহাড়ের পাদদেশ ও ঝুঁকিপূর্ণ ঢালে বসবাসকারী মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের ত্রাণ সহায়তার ব্যবস্থা করা হচ্ছে।’

লামার শুধু মিশনপাড়াতেই পাহাড়ের নিচে ও চূড়ায় কমপক্ষে চারশো পরিবারের বাস। পুরো বান্দরবানজুড়ে কত, তার হিসাব মেলানো কঠিন। প্রতিবছর বর্ষা আসে, আর একই সঙ্গে ফিরে আসে পাহাড়ধসের ভয়াবহতা। তবু প্রশ্ন থেকে যায় কত প্রাণ হারালে আমরা সত্যিই শিখব? কত মরদেহ কাঁধে তুললে বাস্তবে রূপ নেবে, নিরাপদ আবাসনের প্রয়োজনীয়তা?

কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয়...
কক্সবাজারের উখিয়ার ইনানিতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে আগুন লেগে অন্তত ১০ পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে মেরিন ড্রাইভসংলগ্ন রিসোর্টটিতে আগুন লাগে। পরে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক...
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
মেহেদী হাসান মিরাজের বদলে ওয়ানডের নতুন নেতৃত্ব পাওয়া লিটনের সামনে আবুধাবিতে জিম্বাবুয়ের চ্যালেঞ্জ। আবুধাবির গরম আবহাওয়াতে উইকেট কেমন হবে, তাঁর ওপর নির্ভর করছে বাংলাদেশের একাদশ। তবে ম্যাচের আগে...
রাজধানীর রমনার অফিসার্স ক্লাবের তৃতীয় তলা থেকে বেজমেন্টে পড়ে মো. মোশারফ হোসেন (৭২) নামে এক অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিবের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে সিঁড়ির পাশ থেকে তার রক্তাক্ত...
গাইবান্ধার সাদুল্লাপুরে ব্রিজের নিচ থেকে পানিতে ভাসমান অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৪০ বছর। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় পাওয়া যায়নি।
জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি যে প্রতিশ্রুতি দেয় তা পালন করে। শহীদ জিয়া নারীদের ঘর থেকে বের করেছিলেন। তার আগে মেয়েরা ঘরে বন্দি...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর