নিজে ওঠার জন্য মাঝনদী থেকে ফেরি ফেরালেন এমপি হান্নান মাসউদ

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় যাত্রী ও মালবাহী যানবাহন নিয়ে ছেড়ে যাওয়া ফেরি সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদকে নেওয়ার জন্য মাঝনদী থেকে ঘুরিয়ে আবার ঘাটে ফেরানোর অভিযোগ উঠেছে।

আপডেট : ১২ জুলাই ২০২৬, ১২:৩৩ পিএম

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় যাত্রী ও মালবাহী যানবাহন নিয়ে ছেড়ে যাওয়া ফেরি সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদকে নেওয়ার জন্য মাঝনদী থেকে ঘুরিয়ে আবার ঘাটে ফেরানোর অভিযোগ উঠেছে।

গতকাল শনিবার বিকেলে ফেরি মাহান্দা হাতিয়ার চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা ঘাটের উদ্দেশে ছেড়ে যাওয়ার সময় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ফেরির মেরিন ইঞ্জিনিয়ার সাজ্জাদুল ইসলাম। 

প্রত্যক্ষদর্শীরা জানান, নির্ধারিত সময় অনুযায়ী শনিবার বিকেল সাড়ে ৩টায় যাত্রী ও পণ্যবাহী যানবাহন নিয়ে চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা ঘাটের উদ্দেশে রওনা দেয় ফেরি ‘মহানন্দা’। ২০ মিনিট পরে নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ গাড়িতে করে চেয়ারম্যান ঘাটে পৌঁছান। ততক্ষণে ফেরিটি ঘাট থেকে বেশ কিছু দূর চলে যায়।

তাকে নেওয়ার জন্য ফেরিটি ঘুরিয়ে আবার চেয়ারম্যান ঘাটে আনা হয়। এরপর হান্নান মাসউদকে নিয়ে ফেরিটি দ্বিতীয়বারের মতো নলচিরা ঘাটের উদ্দেশে যাত্রা শুরু করে। এ সময় তার সাথে তার দলীয় নেতা-কর্মীরা ফেরিতে উঠেন।

এনিয়ে যাত্রীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়। যোত্রীদের কেউ কেউ এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

ঘাট ইজারাদারের প্রতিনিধি মো. জহির উদ্দিন বলেন, ফেরি ছাড়ার সময় নিয়ে কিছুটা বিভ্রান্তি ছিল। তবে বেলা সাড়ে ৩টায় ফেরিটি ছেড়ে যাওয়ার প্রায় ২০ মিনিট পর এমপি সাহেবকে নেওয়ার জন্য আবার ঘাটে ফেরানো হয়।

ফেরির মেরিন ইঞ্জিনিয়ার সাজ্জাদুল ইসলাম বলেন, ‘চেয়ারম্যানঘাট থেকে ফেরি ছেড়ে দেওয়ার পর এমপি সাহেব আমাদের ম্যানেজারকে ফোন করেন। ম্যানেজার ফোন করে এমপি সাহেবকে নিয়ে যেতে বললে ফেরি আবার ঘাটে ভেড়ানো হয়।’

এ বিষয়ে সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ বলেন, ‘আমি সংসদ সদস্য। সরকারি কাজেই আমার হাতিয়া যাওয়া জরুরি ছিল। তাই আমাকে ফেরিতে যেতে হয়েছে। তাছাড়া ফেরি তো ঘাট থেকে খুব বেশি দূর যায়নি। ছাড়ার এক মিনিটের মধ্যে আমি ঘাটে পৌঁছেছি। কিন্তু এ নিয়ে কুচক্রী মহল বিভ্রান্তি ছড়াচ্ছে।’

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর