শাহ আমানতে যাত্রীর কাছে মিলল সোয়া ২ কেজি সোনা

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইফেরত এক যাত্রীর শরীরে বিশেষ কায়দায় লুকানো ২.১৬ কেজি সোনা উদ্ধার করেছে এনএসআই ও ডিজিএফআই। উদ্ধার হওয়া সোনার আনুমানিক মূল্য ৩ কোটি ৫৬ লাখ টাকা।

আপডেট : ১৩ জুলাই ২০২৬, ০৩:০৯ পিএম

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর শরীরে বিশেষ কায়দায় লুকিয়ে আনা ২ দশমিক ১৬ কেজি সোনা উদ্ধার করা হয়েছে। ওই যাত্রীকে আটক করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই)।

সোমবার সকাল ৯টা ৪০ মিনিটে দুবাই থেকে আসা ফ্লাই দুবাইয়ের এফজেড-৪৬৩ ফ্লাইটের এক যাত্রী গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় গোপন তথ্যের ভিত্তিতে তাকে তল্লাশি করা হয়। এ সময় তার কাছ থেকে সোনার গয়না ও গলিত সোনা উদ্ধার করা হয়।

শাহ আমানত বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, শহীদুল আলম চৌধুরী নামের এক যাত্রীকে তল্লাশির সময় পায়জামার বেল্টের স্থান ও অন্তর্বাসের ভেতরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় সোনাগুলো পাওয়া যায়।

ছবি: সংগৃহীতমোহাম্মদ ইব্রাহীম খলিল আরও জানান, উদ্ধার করা সোনার পরিমাণ ২ দশমিক ১৬ কেজি। এর আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৫৬ লাখ টাকা।

উদ্ধার করা সোনা বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে সোনা চোরাচালানের সঙ্গে জড়িত ওই যাত্রীর বিরুদ্ধে মামলা দায়েরের কার্যক্রমও চলমান।

 

নোয়াখালীতে একটি বাসায় চুরি করতে এসে দেখে ফেলায় এক স্কুলছাত্রীকে কুপিয়ে জখম করা হয়েছে। পরে স্থানীয় লোকজন তাকে আটক করে গণপিটুনি দেয়।
উজানের ঢলে কাপ্তাই হ্রদের পানি বেড়ে বিপৎসীমার কাছাকাছি অবস্থান করছে। কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের ১৬টি জলকপাট আংশিক খুলে দেয়ায় ৫৪ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে নিষ্কাশন হচ্ছে। এছাড়াও ২২২ মেগাওয়াট...
সৌদি আরবে এক বাংলাদেশিকে গুলি করে হত্যা হয়েছে। গতকাল রোববার সৌদি আরবে এ ঘটনা ঘটে। নিহত কামরুল হোসেন (৩৭) নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের খোরশেদ আলমের ছেলে।
সপ্তাহের ব্যবধানে আবারও ভারী বৃষ্টিতে তলিয়েছে খাগড়াছড়ির দীঘিনালার নিচু এলাকা। মেরুং, কবাখালী ও বোয়ালখালীর ফসলি জমি পানিতে তলিয়ে যাওয়ায় চরম দুর্ভোগে স্থানীয়রা। বন্ধ হয়ে গেছে লংগদু-দীঘিনালা সড়কে যান...
দুর্নীতি দমন কমিশন- দুদকের মুখপাত্রের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ ও মানহানির মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব...
সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় সাড়ে পাঁচ মাস চিকিৎসা গ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বুধবার রাত ৯টা ২০ মিনিটের দিকে তিনি ঢাকার শাহজালাল...
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান হিসেবে অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া নিয়োগ পেয়েছেন। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক...
ময়মনসিংহে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও ৬ জন আহত হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কের সদর উপজেলার আলালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
লোডিং...

এলাকার খবর