রাঙামাটি-বান্দরবান সড়কের সেতুর একাংশ ধসে চরম ভোগান্তি

আপডেট : ১৭ জুলাই ২০২৬, ০৫:০৮ পিএম

টানা কয়েক দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ধসে পড়েছে রাঙামাটি-বান্দরবান সড়কের গুরুত্বপূর্ণ সেতুর একাংশ। এতে বিচ্ছিন্ন হয়ে গেছে রাঙামাটি, বান্দরবান ও চট্টগ্রামের মধ্যে সরাসরি সড়কপথে যোগাযোগ। বাস চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছে হাজারো মানুষ। ব্যাহত হচ্ছে কৃষি ও নিত্যপণ্যের পরিবহন। গন্তব্যে পৌঁছাতে সাধারণ মানুষকে গুনতে হচ্ছে বাড়তি খরচ ও সময়।  

বান্দরবান-রাঙামাটি সড়কের মোট দৈর্ঘ্য ৬৩ কিলোমিটার। এর মধ্যে ৩০ কিলোমিটার রাঙামাটি এবং ৩৩ কিলোমিটার বান্দরবান সড়ক ও জনপথ বিভাগের অধীনে। 

চট্টগ্রামের রাঙ্গুনিয়ার সুখবিলাস-দুধপুকুরিয়া এলাকার তীব্র ঢলে রাবার ড্যামের বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হয় সেতুর ভিত্তি। ভেঙে পড়ে শিলক খালের বেইলি সেতুর এক অংশ। ৬ কিলোমিটার অতিরিক্ত পথ ঘুরে চলাচল করতে হচ্ছে স্থানীয়দের। এতে করে সময় ও ভাড়া বেড়েছে দ্বিগুণ। 

বান্দরবানের সওজ নির্বাহী প্রকৌশলী মো. সাখায়াত হোসেন বলেন, ‘যত দ্রুত সম্ভব ব্রিজটি সংস্কার করে যান চলাচলের উপযোগী করা হবে।’

স্থানীয়রা বলছেন, বান্দরবানের ৯৩টি ঝুঁকিপূর্ণ বেইলি সেতু এখন বড় উদ্বেগের কারণ। দ্রুত আরসিসি সেতু নির্মাণ করা না হলে প্রাকৃতিক দুর্যোগে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকি থেকেই যাবে।

পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২১ অক্টোবর পর্যন্ত সাজেক ভ্রমণ পর্যটকদের জন্য উন্মুক্ত করেছে রাঙামাটি জেলা প্রশাসন। ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাজেক আসতে শুরু...
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর