বান্দরবানে আবারও জন্মভূমিতে ফিরছে বম সম্প্রদায়

আপডেট : ৩১ জুলাই ২০২৬, ০৫:২৮ পিএম

দীর্ঘদিনের ভয়, অনিশ্চয়তা ও অস্থিরতার পর স্বস্তির নিঃশ্বাস ফেলছেন বান্দরবানের দুর্গম পাহাড়ি সীমান্তের বিভিন্ন সম্প্রদায়ের মানুষ। পুনর্বাসন কার্যক্রমের মাধ্যমে একসময় ঘরছাড়া হওয়া বম সম্প্রদায়ের মানুষ আবারও ফিরছেন জন্মভূমিতে। নতুন করে ঘর বাঁধার পাশাপাশি শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের স্বপ্নও ফিরেছে তাদের জীবনে। 

সশস্ত্র সংগঠন কেএনএফ-এর আত্মপ্রকাশের পর নিরাপত্তাহীনতার কারণে বাড়িঘর ছেড়ে ভারতের মিজোরামসহ বিভিন্ন এলাকায় আশ্রয় নিতে বাধ্য হয় কয়েকশ বম পরিবার। 

তবে সেনাবাহিনীর অভিযান, বিপথগামী বম তরুণদের আত্মসমর্পণ এবং পুনর্বাসনের মাধ্যমে নিজ গ্রামে ফিরেছেন কয়েকশ বম। 

ফিরে আসা পরিবারগুলোর নিরাপত্তা ও জীবনমান উন্নয়নের জন্য সেনাবাহিনীর সহযোগিতায় চালু হয়েছে দুটি পরিবহন। যার সুফল পাবে ১৭টি পাহাড়ি পাড়ার মানুষ।  নতুন পরিবহন ব্যবস্থায় যাতায়াতের দুর্ভোগও কমবে।

বান্দরবান ৬৯ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রি. জে. মোহাম্মদ আরিফুল ইসলাম বলেন, ‘দুর্গম থানচির মানুষের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে সেনাবাহিনী। সাধারণ মানুষকে নির্ভয়ে নিজ এলাকায় বসবাস এবং অন্য জায়গায় চলে না যাওয়ার জন্য বলা হচ্ছে।’

স্থানীয়দের বিশ্বাস, নিরাপত্তা ও উন্নয়নের ধারা অব্যাহত থাকলে সীমান্তের পাহাড়ি জনপদে শান্তি, সমৃদ্ধি ও সম্ভাবনা ফিরে আসবে।

কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয়...
কক্সবাজারের উখিয়ার ইনানিতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে আগুন লেগে অন্তত ১০ পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে মেরিন ড্রাইভসংলগ্ন রিসোর্টটিতে আগুন লাগে। পরে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক...
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
মেহেদী হাসান মিরাজের বদলে ওয়ানডের নতুন নেতৃত্ব পাওয়া লিটনের সামনে আবুধাবিতে জিম্বাবুয়ের চ্যালেঞ্জ। আবুধাবির গরম আবহাওয়াতে উইকেট কেমন হবে, তাঁর ওপর নির্ভর করছে বাংলাদেশের একাদশ। তবে ম্যাচের আগে...
রাজধানীর রমনার অফিসার্স ক্লাবের তৃতীয় তলা থেকে বেজমেন্টে পড়ে মো. মোশারফ হোসেন (৭২) নামে এক অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিবের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে সিঁড়ির পাশ থেকে তার রক্তাক্ত...
গাইবান্ধার সাদুল্লাপুরে ব্রিজের নিচ থেকে পানিতে ভাসমান অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৪০ বছর। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় পাওয়া যায়নি।
জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি যে প্রতিশ্রুতি দেয় তা পালন করে। শহীদ জিয়া নারীদের ঘর থেকে বের করেছিলেন। তার আগে মেয়েরা ঘরে বন্দি...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর