ফেনীতে বালু ব্যবসা নিয়ে সংঘর্ষের মামলায় বিএনপি নেতা আলমগীর গ্রেপ্তার

আপডেট : ৩১ জুলাই ২০২৬, ০৭:১৪ পিএম

ফেনীর ছাগলনাইয়ায় অবৈধ বালু ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর সিদ্দিকীকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৭টায় ঢাকার শাহজাহানপুর এলাকার হোটেল গ্র্যান্ড সার্কেল ইন থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তার আলমগীর সিদ্দিকী ছাগলনাইয়া উপজেলার উত্তর লাঙলমোড়া গ্রামের আমির হোসেনের ছেলে এবং ঘোপাল ইউনিয়ন বিএনপির সদস্য।

ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে আলমগীর সিদ্দিকীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ছাগলনাইয়া থানায় দায়ের হওয়া সংঘর্ষ ও গোলাগুলির মামলার ১ নম্বর এজাহারভুক্ত আসামি। এছাড়া তার বিরুদ্ধে বালু মহাল ও মাটি ব্যবস্থা আইন, অপহরণ ও হত্যাচেষ্টাসহ একাধিক মামলা রয়েছে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৪ জুলাই মধ্যরাতে ছাগলনাইয়া শহীদ মিনার এলাকায় অবৈধ বালু ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দুপক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলি হয়।  এতে তিনজন আহত হয়। পরদিন আহত বিএনপি কর্মী রিয়াজ উদ্দিন টিপু বাদী হয়ে আলমগীর সিদ্দিকীকে প্রধান আসামি করে বিএনপি ও সহযোগী সংগঠনের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে ছাগলনাইয়া থানায় মামলা করেন।

ওই মামলার প্রতিবাদে ২৯ জুলাই ছাগলনাইয়া জিরো পয়েন্টে সমাবেশের চেষ্টা করেন আসামিপক্ষের নেতাকর্মীরা। পুলিশের বাধায় সমাবেশ অনুষ্ঠিত না হলেও উভয় পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক ও ধস্তাধস্তির হয়। পরে এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১০ জন গ্রেপ্তার এবং ৪৮টি মামলা করা হয়েছে। রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।
যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন–এসআরবি। এসময় তাদের কাছ থেকে বেশকিছু প্রবেশপত্র, স্ট্যাম্প ও ব্যাংকের চেক উদ্ধার হয়।
ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে বিনা টিকিটের যাত্রী আটক করাকে কেন্দ্র করে হামলায় স্টেশন মাস্টার ও এক টিকিট কলেকটর আহত হয়েছেন। এ ঘটনায় স্টেশনের কর্মচারীদের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। বৃহস্পতিবার দুপুরে এ...
নিজের নির্বাচনী এলাকার হিন্দু সম্প্রদায়ের লোকদের বুক ফুলিয়ে চলাফেরার উৎসাহ দিয়েছেন জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ ও নাটোর–২ আসনের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেছেন, কেউ হিন্দুদের...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর