দুর্গম পাহাড়ে পানি বিশুদ্ধকরণে আধুনিক ব্যবস্থার দাবি

আপডেট : ০৮ আগস্ট ২০২৬, ০৫:০০ পিএম

বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ি জনপদে বিশুদ্ধ পানির সংকট দীর্ঘদিনের। আধুনিক পানি সরবরাহ ব্যবস্থা না থাকায়, বৃষ্টির পানি ধরে রাখতে প্রাচীন পদ্ধতি অবলম্বন করছেন স্থানীয় জুমচাষিরা। বাঁশ আর পলিথিন দিয়ে তৈরি করেছেন অস্থায়ী ড্রাম, যা এখন পাহাড়ি জনগোষ্ঠীর সারা বছরের পানির অন্যতম উৎস।

সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় দেড় হাজার ফুট উঁচুতে অবস্থিত রুমা উপজেলার হ্যাপিহিল, মুননোয়াম, আরথাপাড়াসহ অন্তত ২৫টি গ্রাম। উচ্চতার কারণে রিংওয়েল বা টিউবওয়েল বসিয়েও মিলছে না ভূগর্ভস্থ পানির স্তর। তাই পানির তীব্র সংকট সমাধানে ঐতিহ্যবাহী পদ্ধতি বেছে নিয়েছেন পাহাড়িরা। বাঁশ দিয়ে বড় ঝুড়ির মতো কাঠামো তৈরি করে, ভেতরে মোটা পলিথিন ও চটের আস্তরণ দিয়ে তৈরি করছেন পানির ট্যাঙ্কি।

তবে উন্মুক্ত এই ড্রামে সংরক্ষিত পানি সরাসরি পানের উপযোগী নয়। ফলে বিকল্প উপায়ে পানি বিশুদ্ধকরণের পাশাপাশি এই ব্যবস্থাকে আরও আধুনিক করার দাবি স্থানীয়দের।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বলছে, দুর্গম এলাকায় পানির সংকট মেটাতে বৃষ্টির পানি সংরক্ষণ নিয়ে কাজ চলছে। আর গবেষকদের মতে, এই উদ্ভাবনী প্রযুক্তি ছড়িয়ে দেওয়া গেলে সমাধান হবে পাহাড়ি অঞ্চলের পানির সংকট।

রুমা উপজেলা সহকারী প্রকৌশলী স্বপন চাকমা বলেন, ‘দুর্গম এলাকায় পানির সংকট মেটাতে বৃষ্টির পানি সংরক্ষণ নিয়ে কাজ চলছে।’

বান্দরবান মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মাহবুবুল ইসলাম বলেন, ‘এই উদ্ভাবনী প্রযুক্তি ছড়িয়ে দেওয়া গেলে সমাধান হবে পাহাড়ি অঞ্চলের পানির সংকট।’

যথাযথ পৃষ্ঠপোষকতা ও সরকারি সহায়তা পেলে স্বল্প ব্যয়ের এই ঐতিহ্যবাহী পদ্ধতি পাহাড়ে পানি সংকটের স্থায়ী সমাধান হয়ে উঠতে পারে বলে মত সংশ্লিষ্টদের।

কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয়...
কক্সবাজারের উখিয়ার ইনানিতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে আগুন লেগে অন্তত ১০ পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে মেরিন ড্রাইভসংলগ্ন রিসোর্টটিতে আগুন লাগে। পরে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক...
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
মেহেদী হাসান মিরাজের বদলে ওয়ানডের নতুন নেতৃত্ব পাওয়া লিটনের সামনে আবুধাবিতে জিম্বাবুয়ের চ্যালেঞ্জ। আবুধাবির গরম আবহাওয়াতে উইকেট কেমন হবে, তাঁর ওপর নির্ভর করছে বাংলাদেশের একাদশ। তবে ম্যাচের আগে...
রাজধানীর রমনার অফিসার্স ক্লাবের তৃতীয় তলা থেকে বেজমেন্টে পড়ে মো. মোশারফ হোসেন (৭২) নামে এক অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিবের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে সিঁড়ির পাশ থেকে তার রক্তাক্ত...
গাইবান্ধার সাদুল্লাপুরে ব্রিজের নিচ থেকে পানিতে ভাসমান অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৪০ বছর। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় পাওয়া যায়নি।
জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি যে প্রতিশ্রুতি দেয় তা পালন করে। শহীদ জিয়া নারীদের ঘর থেকে বের করেছিলেন। তার আগে মেয়েরা ঘরে বন্দি...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর