মুক্তি পাওয়া নেতা-কর্মীদের বরণে গিয়ে কারাফটকে ৪ আ.লীগ কর্মী আটক

নোয়াখালী সদর উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জামিনে কারামুক্ত নেতা-কর্মীদের ফুলের মালা দিয়ে বরণ করতে গিয়ে দলটির চার কর্মী আটক হয়েছেন। গতকাল রোববার বিকেলে নোয়াখালী জেলা কারাগারের ফটক থেকে তাদের আটক করা হয়।

আপডেট : ১০ আগস্ট ২০২৬, ১০:৩২ এএম

নোয়াখালী সদর উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জামিনে কারামুক্ত নেতা-কর্মীদের ফুলের মালা দিয়ে বরণ করতে গিয়ে দলটির চার কর্মী আটক হয়েছেন। গতকাল রোববার বিকেলে নোয়াখালী জেলা কারাগারের ফটক থেকে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম। তাদের কাছ থেকে এক ব্যাগ ফুলের মালা জব্দ করা হয়েছে বলেও জানান তিনি। 

আটক ব্যক্তিরা হলেন–সদর উপজেলার পশ্চিম এওজবালিয়া গ্রামের প্রয়াত শফি উল্যার ছেলে ছেরাজল হক চৌধুরী (৬৩), আজিজুল হকের ছেলে মেহেদী হাসান হৃদয় (২০), মো. বাহারের ছেলে মো. ফারুক হোসেন (১৮) ও মো. খোকনের ছেলে মো. নাজিম (১৮)। তারা সবাই আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৫ জুন জুমার নামাজ শেষে সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের বাঁধের হাট বাজারে ইউনিয়ন ছাত্রলীগ ও যুবলীগের যৌথ উদ্যোগে প্রায় তিন হাজার নেতা-কর্মী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। ওই কর্মসূচির জের ধরে এলাকা উত্তপ্ত হয়ে উঠে এবং পরে কয়েকটি স্থানে বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে।

এসব ঘটনায় আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের দুই শতাধিক নেতা-কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। রোববার তাদের মধ্যে চারজন জামিনে মুক্তি  পান। এ খবরে এক ব্যাগ ফুলের মালা নিয়ে জেলা কারাগারের ফটকে অবস্থান নেন দলটির কর্মীরা। বিষয়টি আঁচ করতে পেরে সেখানে অভিযান চালিয়ে ফুলের মালাসহ চারজনকে আটক করে পুলিশ।

সুধারাম থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, স্বজনেরা একটি ফুলের মালা নিয়ে আসতে পারেন। কিন্তু আটক ব্যক্তিরা এক ব্যাগ ফুলের মালা নিয়ে এসেছিলেন এবং তারা জামিনে মুক্তি পাওয়া ব্যক্তিদের আত্মীয়-স্বজন নন। বিভিন্ন এলাকা থেকে এসে তারা ছবি তুলে শোডাউন করতে চেয়েছিলেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।

কাজ না করেই ৬০ লাখ টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠেছে ময়মনসিংহের হালুয়াঘাটের ইউএনওর বিরুদ্ধে। বিগত অর্থবছরে উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদের ভবন মেরামত এবং সংরক্ষণের জন্য বরাদ্দ করা টাকা উত্তোলন করা হয় জুনে।...
পঞ্চগড়ের সদর উপজেলার বিরাজোতে স্থানীয়দের হাতে আটক ভারতীয় নাগরিক দীপঙ্কর গোপকে (৩৫) পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। রোববার বিকেলে পঞ্চগড় সদর উপজেলার মাগুরমারী সীমান্তে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন...
চাঁদপুরের হাইমচর হাসপাতালের অব্যবস্থাপনার কারণে জেলা সিভিল সার্জন মোহাম্মদ নূরে আলম দীনকে স্ট্যান্ড রিলিজের নির্দেশের দুই ঘণ্টা পর তাকে আবারও চাকরিতে বহাল করা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী সরদার মো....
গাজীপুরের টঙ্গীর গাজীপুরা এলাকায় তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসার এক শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার প্রতিবাদ ও সড়কে ফুট ওভারব্রিজ নির্মাণের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন...
সিলেটে গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে এ রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৭ জনে। আজ সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর।
ঢাকাই সিনেমার অন্যতম জনপ্রিয় চিত্রনায়িকা পরী মণির ছেলে শাহীম মুহাম্মদ পূণ্যের জন্মদিন আজ। ৪ বছর পূর্ণ হলো তার। বিশেষ এই দিনে ঘরোয়া আয়োজন করেছিলেন মা পরী মণি। এ ছাড়া দিনটিকে তিনি নিজের ‘নতুন জন্ম’...
র‍্যাব বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন- এসআরবি নামে আসছে নতুন বাহিনী। এ সংক্রান্ত খসড়ায় গুরুত্ব পাচ্ছে প্রতীক, পতাকা পোশাকসহ কর্মবিধি। নতুন আইন কার্যকর হলে ভিন্ন রূপে দেখা যাবে এ বাহিনীকে।
চলতি ২০২৬-২০২৭ অর্থবছরে রাষ্ট্রীয় সম্মানী ভাতার আওতায় আসছে ৮৭ হাজার ৩০৯টি ধর্মীয় প্রতিষ্ঠান। এর মধ্যে ৮২ হাজার ৬৫৬টি মসজিদ, ৩ হাজার মন্দির, ৭৫২টি বৌদ্ধ বিহার ও ৩০১টি গির্জা রয়েছে। এসব ধর্মীয়...
লোডিং...

এলাকার খবর