জাহাজের ত্রুটি গোপন, চট্টগ্রাম বন্দরে মাস্টার-এজেন্টকে কোটি টাকা জরিমানা

স্টিয়ারিং গিয়ারের ত্রুটি গোপন করায় এমভি সিএনসি ইউরেনাস জাহাজের মাস্টার ও শিপিং এজেন্টকে এক কোটি টাকা জরিমানা করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। গতকাল সোমবার চট্টগ্রাম বন্দরের হারবার মাস্টার ক্যাপ্টেন মো. জহিরুল ইসলাম সাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

আপডেট : ১১ আগস্ট ২০২৬, ০২:২৩ পিএম

স্টিয়ারিং গিয়ারের ত্রুটি গোপন করায় এমভি সিএনসি ইউরেনাস জাহাজের মাস্টার ও শিপিং এজেন্টকে এক কোটি টাকা জরিমানা করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। গতকাল সোমবার চট্টগ্রাম বন্দরের হারবার মাস্টার ক্যাপ্টেন মো. জহিরুল ইসলাম সাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়, গত ৫ আগস্ট জাহাজটি বার্থিংয়ের উদ্দেশ্যে বন্দরে প্রবেশের সময় আইএসএম কোড অনুযায়ী পাইলটদের কাছে দেওয়া তথ্যপত্রে স্টিয়ারিং গিয়ারের ত্রুটির বিষয়টি উল্লেখ করা হয়নি। পরে চ্যানেলে প্রবেশের ঠিক আগে জাহাজের মাস্টার পাইলটদের বিষয়টি জানান এবং ডিএনভি ক্লাস কর্তৃক ইস্যুকৃত সনদ হস্তান্তর করেন।

বন্দর কর্তৃপক্ষের মতে, ত্রুটি ও আরোপিত সীমাবদ্ধতার তথ্য গোপন রেখে জাহাজ পরিচালনা করায় বন্দর ও নৌযান চলাচলের নিরাপত্তা ঝুঁকিতে পড়ে। এ কারণে জাহাজের মাস্টার ও শিপিং এজেন্টকে ১ কোটি টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া ১৫ শতাংশ ভ্যাট বাবদ আরও ১৫ লাখ টাকা পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে। মোট ১ কোটি ১৫ লাখ টাকা বন্দর তহবিলে দ্রুত জমা দিতে বলা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে বিনা টিকিটের যাত্রী আটক করাকে কেন্দ্র করে হামলায় স্টেশন মাস্টার ও এক টিকিট কলেকটর আহত হয়েছেন। এ ঘটনায় স্টেশনের কর্মচারীদের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। বৃহস্পতিবার দুপুরে এ...
সাজেকে আবারও সড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে সাজেক গণ-অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারী অ্যাসোসিয়েশন। ঘোষণা অনুযায়ী আগামীকাল বৃহস্পতিবার ভোর ৬টা অবরোধ কর্মসূচি ঘোষণা করে সংগঠন দুইটি।
নোয়াখালীতে সদর উপজেলায় মো. কবির (৪০) নামের এক যুবককে চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে নিহতের ২৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন নিহতের মা কমলা বেগম। মামলার পর...
অবরুদ্ধ থাকার ৩০ ঘণ্টা পর উদ্ধার হলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নতুন উপাচার্য শেখ শরীফুল আলম। মঙ্গলবার সন্ধ্যা ৬টায় জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ও পুলিশ...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর