রাঙামাটির জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বেসরকারি টিভি চ্যানেল ডিবিসি'র জেলা প্রতিনিধি সৈকত রঞ্জন চৌধুরী ও সাবেক এক ছাত্রদল নেতাকে আটক করে নিয়ে গেছে সাদা পোশাকধারী ডিবি পুলিশ। মঙ্গলবার দুপুরে তাদেরকে আটক করা হয়।
এদিকে, ঢাকায় দায়ের হওয়া সাইবার নিরাপত্তা আইনের মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন পুলিশ সুপার আব্দুর রকিব।
পুলিশ জানিয়েছে, সাইবার নিরাপত্তা আইনের মামলায় রাঙামাটি জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আলী আকবর সুমনকে ধরতে ঢাকা থেকে ডিবির একটি দল রাঙামাটি যায়। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে সুমনকে ধরার সময় সাংবাদিক সৈকতের সাথে ডিবি পুলিশ সদস্যদের কথা কাটাকাটি হয়। পরে পুলিশ দু'জনকেই আটক করে সাদা মাইক্রোবাসে তুলে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়।



