ফেনীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় পথচারী নিহত

ফেনীর ছাগলনাইয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ড ভ্যানের ধাক্কায় জুয়েল দাস (৩০) নামের এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় সাইফুল ইসলাম (৪০) নামের আরও একজন আহত হয়েছেন।

আপডেট : ১৩ আগস্ট ২০২৬, ১২:৪৯ পিএম

ফেনীর ছাগলনাইয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ড ভ্যানের ধাক্কায় জুয়েল দাস (৩০) নামের এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় সাইফুল ইসলাম (৪০) নামের আরও একজন আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে ছাগলনাইয়া থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী ইকবাল পাম্পের প্রায় ২০০ মিটার আগে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জুয়েল দাস নোয়াখালীর হাতিয়া উপজেলার দাসের হাট এলাকার চরকিং দাসপাড়া গ্রামের মতিলাল দাসের ছেলে। তিনি নিজকুনজরা পিএসপিতে চাকরি করতেন। আহত সাইফুল ইসলাম ফেনীর ফুলগাজী উপজেলার লক্ষ্মীপুর এলাকার হুমায়ুনের ছেলে।

ফাজিলপুর হাইওয়ে থানার এসআই শহিদুল ইসলাম জানান, সকালে ঢাকা থেকে চট্টগ্রামমুখী একটি কাভার্ড ভ্যান দ্রুতগতিতে যাওয়ার সময় মহাসড়ক পার হতে থাকা পথচারী জুয়েল দাসকে ধাক্কা দেয়। একই সময় একটি মাইক্রোবাসও দুর্ঘটনাকবলিত হয়। এতে জুয়েল দাস ঘটনাস্থলে গুরুতর আহত হন। মাইক্রোবাসটির চালকও আহত হন।

খবর পেয়ে ফাজিলপুর হাইওয়ে থানার মোবাইল টিম ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে। পরে জুয়েল দাসকে চিকিৎসার জন্য নেওয়া হলে তার মৃত্যু হয়। আহত সাইফুল ইসলামকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ দুর্ঘটনাকবলিত কাভার্ড ভ্যান ও মাইক্রোবাসটি জব্দ করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর