বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীর আয়োজন থেকে গ্রেপ্তার ১৫ আইনজীবী, নারীদের জামিন

আপডেট : ১৬ আগস্ট ২০২৬, ০৭:০২ পিএম

চট্টগ্রামের ডবলমুরিং মনসুরাবাদ ওয়াপদা কলোনি সংলগ্ন হাজী ফজলুল করিম চৌধুরী 'রয়েল টার্চ' অ্যাপার্টমেন্ট ভবনের পঞ্চম তলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী পালনের আয়োজন থেকে পাঁচ নারীসহ ১৫ আইনজীবীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে তাদের আটকের পর আজ রোববার সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখানো হয়। 

পরে আদালতে তোলা হলে ৫ নারী আইনজীবীর জামিন মঞ্জুর করে বাকিদের কারাগারে পাঠান বিচারক। 

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ১৫ আগস্ট পালনের সময় তাদের গ্রেপ্তার করা হয়। সন্ত্রাসবিরোধী আইনে আজ তাদের আদালতে পাঠানো হয়েছে। 

গ্রেপ্তারকৃতরা হলো– কৃষকলীগের কেন্দ্রীয় স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক উম্মে হাবিবা, হালিশহর থানা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. ইসকান্দর মীর্জা, বঙ্গবন্ধু পরিষদের ধর্ম বিষয়ক সম্পাদক শুভ আইচ, চন্দনাইশ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক কামেলা খানম, চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সদস্য সুজলা অন্তরা, বঙ্গবন্ধু পরিষদের সাবেক মহিলা বিষয়ক সম্পাদকসহ সদস্য শারমিন ইয়াসমিন। 

এছাড়া পুলিশ আওয়ামী লীগের সমর্থক হিসেবে সঞ্জয় কান্তি নাথ, এসএম সালাউদ্দিন, আহসান আবিদ, সুলতান মাহমুদ জিদান, পার্থ প্রতিম নন্দী, যীশু রায় চৌধুরী, মশিউর রহমান আবীর, আয়েশা হেভেন এব মোহাম্মদ জাকির হোসেনদের গ্রেপ্তার করে।

তবে এদের মধ্যে যীশু রায় চৌধুরী চট্টগ্রাম সাংবাদিক কো–অপারেটিভ হাউজিং সোসাইটির সাধারণ সম্পাদক।  

সিএমপির সহকারী কমিশনার (মিডিয়া) আমিনুর রশিদ জানান, ১৫ আগস্ট উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিতে গেলে উম্মে হাবিবার বাসার নীচ থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

নোয়াখালী জেলা সদরের মাইজদী বাজার এলাকায় ২০১৬ সালে সংঘটিত আলোচিত তিন বন্ধুকে খুনের মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার দুপুরে নোয়াখালীর বিশেষ জজ...
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আয়নুল হকের ওপর হামলার ঘটনায় ১৫ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। এতে আরও ৩০-৪০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। শনিবার রাতে রায়গঞ্জ থানায় স্থানীয় বিএনপি...
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে সিঙ্গাপুরের পতাকাবাহী ক্রিমসন গ্রেস কার্গো জাহাজ থেকে পড়ে গিয়ে এক নাবিক নিখোঁজ হয়েছেন। আজ রোববার দুপুরে এই দুর্ঘটনা ঘটে।
১৫ আগস্ট উপলক্ষে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের উদ্যোগে শোক দিবস পালনের অংশ হিসেবে ফরিদপুর জেলা ব্যাটারিচালিত রিকশা ভ্যান শ্রমিক ইউনিয়নের শ্রমিকেরা খিচুড়ি রান্না করেছেন বলে অভিযোগ পাওয়ার পর...
মুক্তির পর থেকেই যেন বক্স অফিসে ঝড় তুলেছে টম হল্যান্ডের ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। এবার আরও বড় মাইলফলক ছুঁয়ে ফেলেছে ছবিটি। বিশ্বব্যাপী বক্স অফিসে ২ বিলিয়ন ডলারের ঘর পার করল...
যুবলীগ-ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া শেষ হতে পারে আগামীকাল সোমবার। আজ রোববার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ব্রিফিংয়ে এ কথা জানায় প্রসিকিউশন।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে নতুন তথ্য জানিয়েছেন ভারতের শীর্ষ কর্মকর্তারা। তাঁদের দাবি, তাঁকে ফেরত চেয়ে ঢাকার করা আবেদন দেশটির বিচারব্যবস্থার সামনে আসতে হবে এবং আদালতেই...
দেশে প্রথমবারের মতো ব্যাংক খাতে উদ্বৃত্ত তারল্য ৪ লাখ ৮ হাজার কোটি টাকা ছাড়িয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের জুনে এর পরিমাণ ছিল ২ লাখ ৮৩ হাজার ৬৪০ কোটি টাকা।
লোডিং...

এলাকার খবর