স্কুলের পাশে বিটুমিন পোড়ানোর ধোঁয়া ও গন্ধে ৪ শিক্ষার্থী অসুস্থ

ফেনীর শর্শদীতে স্কুলের পাশে বিটুমিন পোড়ানোর বিষাক্ত কালো ধোঁয়া ও গন্ধে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি প্রাইমারি স্কুলের চার শিক্ষার্থী। আজ বুধবার দুপুরে শর্শদী উত্তর খানেবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

আপডেট : ১৯ আগস্ট ২০২৬, ০৬:১৩ পিএম

ফেনীর শর্শদীতে স্কুলের পাশে বিটুমিন পোড়ানোর বিষাক্ত কালো ধোঁয়া ও গন্ধে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি প্রাইমারি স্কুলের চার শিক্ষার্থী। আজ বুধবার দুপুরে শর্শদী উত্তর খানেবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

বিদ্যালয় সুত্রে জানা গেছে, বুধবার দুপুর দেড়টায় বিদ্যালয়ে বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পরীক্ষা শুরুর আগেই বিদ্যালয়ের আশপাশে বিটুমিন পোড়ানোর বিষাক্ত ও কালো ধোঁয়া গন্ধ ছড়িয়ে পড়লে কয়েকজন শিক্ষার্থী শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়ে।

বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা পিংকি রানী কর্মকার ও হাজরা আক্তার অসুস্থ শিক্ষার্থীদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

অসুস্থ শিক্ষার্থীদের মধ্যে রয়েছে–পঞ্চম শ্রেণির হাসনা আক্তার মুক্তা, সামিয়া নওরিন, মারিয়া ও নিহা। তাদের সবার বাড়ি উত্তর শর্শদী এলাকায়।

স্থানীয়রা বলছেন, বিদ্যালয়ের আশপাশে বিটুমিন পোড়ানোর কারণে শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়ে থাকলে বিষয়টি দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার রোকনউদ্দৌলা জানান, দুপুর দেড়টার দিকে চারজন শিক্ষার্থী চিকিৎসা নিতে হাসপাতালে আসে। তাদের মধ্যে দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে। বাকি দুজনকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
নেত্রকোণার দুর্গাপুরে এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার বিরিশিরি ইউনিয়নের তেলুঞ্জিয়া গ্রামে এ ঘটনা হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর