অনলাইনে ইলিশ বিক্রির বিজ্ঞাপন দিয়ে প্রতারণা করত তারা

আপডেট : ২১ আগস্ট ২০২৬, ০৮:২০ পিএম

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইলিশ মাছসহ বিভিন্ন পণ্য বিক্রির লোভনীয় বিজ্ঞাপন দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া সংঘবদ্ধ প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার বিকেলে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. হাবিবুর রহমান ওরফে সাজিদ ও মো. রকিবুল হাসান নয়ন ওরফে রাব্বী। বৃহস্পতিবার রাতে নড়াইলের কালিয়া থানার পুরুলিয়া ইউনিয়নের পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান জানান, এসআই মো. আনছার উল্লাহ ও এসআই মো. জিয়াউল হক জিয়ার নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল কালিয়া থানা পুলিশের সহযোগিতায় প্রথমে নোয়াগ্রাম এলাকা থেকে হাবিবুর রহমানকে এবং পরে চাঁদপুর মধ্যপাড়া এলাকা থেকে রকিবুল হাসান নয়নকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত পাঁচটি মোবাইল ফোন, একাধিক সিমকার্ড ও ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, চক্রটি বিভিন্ন ফেসবুক পেজে ইলিশ মাছসহ বিভিন্ন পণ্যের চটকদার বিজ্ঞাপন দিয়ে ক্রেতাদের আকৃষ্ট করত। পরে পণ্য সরবরাহের কথা বলে মোবাইল ব্যাংকিং ও ব্যাংক হিসাবের মাধ্যমে অগ্রিম টাকা নেওয়ার পর ক্রেতাদের সঙ্গে আর যোগাযোগ করত না।

চাঁদপুর সদর মডেল থানায় দায়ের করা সাধারণ ডায়েরি ও ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এভাবে প্রতারণা করে আসার কথা স্বীকার করেছেন। এ চক্রের সঙ্গে আরও কয়েকজন জড়িত থাকার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় বৃহস্পতিবার বিকেলে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন, ২০২৬ ও দণ্ডবিধির আওতায় মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ সুপার মো. মিজানুর রহমান অনলাইনে কেনাকাটার ক্ষেত্রে অপরিচিত ফেসবুক পেজ বা ব্যক্তির সঙ্গে লেনদেনের আগে যাচাই-বাছাই করার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘অনলাইন প্রতারক চক্রের বিরুদ্ধে চাঁদপুর জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।’

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর