ব্রাহ্মণবাড়িয়ায় নদীতে মহড়া নিষিদ্ধ ছাত্রলীগের 

আপডেট : ২৩ আগস্ট ২০২৬, ১০:৪৫ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদী পথে নৌকায় করে সমবেত হয়ে আলোচনায় এসেছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। তারা নদীর পাড় সংলগ্ন কোনো একটি জমিতে ১৫ আগস্টের ব্যানার টানিয়ে ‘সমাবেশ’ করেছে। 

রোববার সন্ধ্যায় দলটির নেতাকর্মীদের ফেসবুকে এই কর্মসূচীর ছবি ও ভিডিও পোস্ট করা হয়। 

বিভিন্ন সূত্রে জানা যায়, আজ সকালের দিকে জেলা শহরবর্তী তিতাস নদী পথে নৌকায় করে সমবেত হন ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী। স্পিডবোটে করে এসে তাদের সঙ্গে যোগ দেন দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা নিষিদ্ধ ছাত্রলীগের ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান শাহাদাৎ হোসেন শোভন।

পরে নদীপাড়ের কোনো এক স্থানে ১৫ আগস্টের ব্যানার টানিয়ে তারা সমাবেশ করেন। পোস্ট করা ভিডিওতে শোভনকে সমাবেশে বক্তৃতা করতে এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ সভাপতির আগমন নিয়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। 

সন্ধ্যায় প্রবাসে থাকা আকাশ আহমেদ নামে জেলা ছাত্রলীগের এক কর্মী শাহাদাৎ হোসেন শোভনের দুটি ভিডিও পোস্ট করেন। ওই দুটি ভিডিওতে দেখা যায়, তিতাস নদের মাঝখানে দুটি নৌকায় অনেক তরুণ। শাহাদাৎ হোসেন একটি স্পিডবোটে এসে তাদের সঙ্গে হাত মেলান।
এসময় শাহাদাৎ হোসেনের সঙ্গে জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিকাইল হোসেনসহ ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম বলেন, ‘ভিডিওটি আমাদের চোখে পড়েছে। কখন এবং কোথায় করেছে শনাক্ত করা যাচ্ছে না।’

পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
নেত্রকোণার দুর্গাপুরে এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার বিরিশিরি ইউনিয়নের তেলুঞ্জিয়া গ্রামে এ ঘটনা হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর