ব্রাহ্মণবাড়িয়ায় নৌকাবাইচ ১২ সেপ্টেম্বর, উচ্চ শব্দের সাউন্ড সিস্টেমকে না 

আপডেট : ২৪ আগস্ট ২০২৬, ০৫:৩৩ পিএম

ব্রাহ্মণবাড়িয়া শহরের তিতাস নদীতে দুই বছর পর নৌকাবাইচ হতে যাচ্ছে। সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নৌকাবাইচ-২০২৬ আয়োজনে প্রস্তুতিমূলক সভায় আগামী ১২ সেপ্টেম্বর নৌকাবাইচ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। 

জাঁকজমকপর্ণভাবে নৌকাবাইচ সম্পন্ন করতে সভায় নানা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বাইচ উপভোগকারীদের নিজেদের নৌকায় বিকট শব্দের সাউন্ড সিস্টেম ব্যবহার করতে মানা করেছেন সভায় অংশগ্রহণকারীরা।

ব্রাহ্মণবাড়িয়া শহরের পাশ দিয়ে বয়ে চলা তিতাস নদীতে প্রতিবছরই উৎসবমুখর পরিবেশে নৌকাবাইচ হয়ে থাকে। তবে এর আগে, ২০২৪ ও ২০২৫ সালে ব্রাহ্মণবাড়িয়া জেলায় নৌকাবাইচ হয়নি। 

নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আবুসাঈদ। অতিরিক্ত জেলা প্রশাসক-সার্বিক রঞ্জন চন্দ্র দে'র সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বসাক, জেলা জামায়াতে ইসলামীর আমির মোবারক হোসাইন আকন্দ, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব সভাপতি জাবেদ রহিম বিজন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তানিম সাহেদ রিপন, সাংবাদিক পীযুষ কান্তি আচার্য, আল আমিন শাহিন, নৌকাবাইচ সংগঠক অ্যাডভোকেট মো. ইসহাক প্রমুখ। 

সভায় বক্তারা বলেন, ব্রাহ্মণবাড়িয়া সংস্কৃতির শহর। সেই চর্চা অব্যাহত রাখতে হবে। তবে বাইচ আয়োজনে উস্কানিমূলক কোনো কিছু করা যাবে না। বাইচ উপভোগকারীরা তাদের নৌকায় বিকট শব্দের সাউন্ড সিস্টেম চালাতে পারবে না। বাদ্যযন্ত্র চালিয়ে নাচানাচিও করতে পারবে না তারা। 

জেলা প্রশাসক মো. আবুসাঈদ বলেন, ‘আমরা সকলের সহযোগিতায় শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে এই নৌকাবাইচ আয়োজন করতে চাই।’ 

ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
তিন দফা দাবি পূরণ না হওয়ায় সাজেকে আবারও সড়ক অবরোধ কর্মসূচি পালন করছে সাজেক গণ-অধিকার রক্ষা কমিটি ও সাজেক কারবারি অ্যাসোসিয়েশন। আজ বৃহস্পতিবার ভোর ৬টা শুরু হওয়া অবরোধে বাঘাইহাট-সাজেক সড়কে আগুন...
সাজেকে আবারও সড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে সাজেক গণ-অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারী অ্যাসোসিয়েশন। ঘোষণা অনুযায়ী আগামীকাল বৃহস্পতিবার ভোর ৬টা অবরোধ কর্মসূচি ঘোষণা করে সংগঠন দুইটি।
নোয়াখালীতে সদর উপজেলায় মো. কবির (৪০) নামের এক যুবককে চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে নিহতের ২৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন নিহতের মা কমলা বেগম। মামলার পর...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর