উখিয়ায় জেনারেটরের সঙ্গে ওড়না পেঁচিয়ে প্রাণ গেল এনজিও কর্মীর

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে হাসপাতালের কাজ পরিদর্শনে গিয়ে জেনারেটরের সঙ্গে ওড়না ও চুল পেঁচিয়ে ফারহানা হক নামের এক এনজিও কর্মীর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দুপুরে কুতুপালং ক্যাম্প-৩-এ আইওএম পরিচালিত হাসপাতালে এ দুর্ঘটনা ঘটে। 

আপডেট : ২৫ আগস্ট ২০২৬, ০৮:২৩ এএম

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে হাসপাতালের কাজ পরিদর্শনে গিয়ে জেনারেটরের সঙ্গে ওড়না ও চুল পেঁচিয়ে ফারহানা হক নামের এক এনজিও কর্মীর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দুপুরে কুতুপালং ক্যাম্প-৩-এ আইওএম পরিচালিত হাসপাতালে এ দুর্ঘটনা ঘটে। 

তিনি আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএমের সিনিয়র ফিল্ড ইঞ্জিনিয়ার। তাঁর বাড়ি ঢাকার উত্তরায়। 

সোমবার দুপুরে কুতুপালং ক্যাম্প-৩-এ আইওএম পরিচালিত হাসপাতালে এ দুর্ঘটনা ঘটে। কাজ পরিদর্শনের সময় হঠাৎ তাঁর ওড়না জেনারেটরে পেঁচিয়ে যায়। একপর্যায়ে চুলও জড়িয়ে গুরুতর আহত হন তিনি। এ সময় স্থানীয় লোকজন তাকে উখিয়ার একটি হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান মজুমদার জানান, ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করেছে। প্রাথমিক তদন্তে এটি একটি দুর্ঘটনা বলে মনে হয়েছে বলে জানান তিনি।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
নারায়ণগঞ্জের কাঁচপুরে সিলিন্ডারের গ্যাস লিকেজ থেকে সৃষ্ট আগুনে একই পরিবারের চারজন দগ্ধ হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে) চিকিৎসাধীন অবস্থায়...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর