ব্রাহ্মণবাড়িয়া শিল্পকলা একাডেমিতে তালা ঝুলছে যে কারণে 

আপডেট : ২৯ আগস্ট ২০২৬, ০৩:৪৪ পিএম

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও কাওমী ছাত্রঐক্য পরিষদের কর্মসূচিকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমির সামনে ও আশপাশে পুলিশ মোতায়েন করা হয়েছে। তালা ঝুলছে শিল্পকলার গেইটে। 

জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আজ শনিবার বিকেল ৪টায় এনসিপির  সাংগঠনিক সভা করার কর্মসূচি দেওয়া ছিল আগে থেকেই। এরমধ্যে সংসদে হাসনাত আবদুল্লাহ এমপির বক্তব্যকে কেন্দ্র করে শুক্রবার রাতে শহরে কাওমী ছাত্রঐক্য পরিষদ বিক্ষোভ করে। তারা আজ বিকেল ৩ টায় শিল্পকলায় কোরআন তেলাওয়াত, হামদ-নাত ও ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠান করার ঘোষণা দেয়। 
এ নিয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সেখানে পুলিশ মোতায়েন করা হয়।

ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. আবু সাঈদ জানান, সংসদে বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করায় একটি পক্ষ তাদের কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে। অন্যদিকে এনসিপি ছোটখাট একটি প্রোগ্রাম করার কথা বলে শিল্পকলা একাডেমির মিলনায়তন ভাড়া নেয়। এটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। এখানে দলীয় প্রোগ্রাম করার সুযোগ নেই। 

শুক্রবার গভীর রাতে এনসিপি বয়কট, এই স্লোগানে মিছিল-সমাবেশ করে মাদ্রাসা ছাত্ররা। তাতে আজ ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পূর্বনির্ধারিত কর্মসূচি পালন করতে না দেওয়ারও হুঁশিয়ারি দেয়। পরে শিল্পকলায় পাল্টা কর্মসূচি দেওয়া হয়। জাতীয় সংসদে হাসনাত আব্দুল্লাহর দেওয়া বক্তব্যের প্রতিবাদে কওমি ছাত্র ঐক্য পরিষদের উদ্যোগে এই মিছিল–সমাবেশ হয়। শুক্রবার দিনগত রাত পৌনে ১২টার দিকে শহরের কান্দিপাড়া এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা সংসদে ব্রাহ্মণবাড়িয়ার সাম্প্রতিক ঘটনা নিয়ে সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর বক্তব্যের সমালোচনা করে তার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং তার বক্তব্যের জন্য ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। অন্যথায় আজ বিকেলে ব্রাহ্মণবাড়িয়া শিল্পকলা একাডেমিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পূর্বনির্ধারিত সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালা কর্মসূচি পালন করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন বক্তারা।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার হাসনাত আব্দুল্লাহ এমপি সংসদে কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইন্সে সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় কার্যকর ব্যবস্থা নিতে না পারায় সরকারে ব্যর্থতার বিষয়ে সমালোচনা করেন।

পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
নেত্রকোণার দুর্গাপুরে এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার বিরিশিরি ইউনিয়নের তেলুঞ্জিয়া গ্রামে এ ঘটনা হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর