বাড়ির পুকুরে ডুবে প্রাণ গেল পরিবারের দাদা-নাতিসহ তিনজনের

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩০ পিএম

লক্ষ্মীপুরে মজুচৌধুরীহাট সড়কের পাশে শাকচর পাটওয়ারী বাড়ির পুকুরের পানিতে ডুবে একই পরিবারের দাদা-নাতি ও নাতনিসহ তিনজন নিহত হয়েছে। রোববার দুপুরে এ দুর্ঘটনা হয়। 

নিহতরা হলো– দাদা আবু সিদ্দিক (৫০), নাতি পিয়াস হোসেন (৯) ও নাতনি পমি আক্তার। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার দুপুরে লক্ষ্মীপুর-মজুচৌধুরীরহাট সড়কের পাশে পুকুরে গোসল করতে যায় তিনজন। প্রথমে দাদা আবু সিদ্ওদিক পরে নাতি পিয়াস হোসেন ও নাতনি পমি আক্তার পানিতে ডুবে যায়। এক পর্যায়ে দাদা আবু সিদ্দিক ও নাতনি পমি আক্তারের মরদেহ ভেসে উঠতে দেখে স্থানীয়রা। পরে দুজনের মরদেহ উদ্ধার করা হয়। 

নাতি পিয়াস হোসেনকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেন সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. অরুপ পাল।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদ পারভেজ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মর্মান্তিক দুর্ঘটনা কোনোভাবে মেনে নেওয়া যায় না। তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।’

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার পুলিশ লাইনস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অন্তত ৯ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। রোববার বেলা ২টা থেকে সাড়ে ৩টার মধ্যে অসুস্থ অবস্থায় তাদের...
শরীয়তপুরের জাজিরায় একটি রান্নাঘরে মজুত রাখা বিপুল পরিমাণ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ঘরের চালা উড়ে যাওয়ার পাশাপাশি আর দুটি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় রোকেয়া বেগম  নামে এক নারী গুরুতর আহত...
গাজীপুরের কালিয়াকৈরে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও দুজন। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে কালিয়াকৈর-ফুলবাড়িয়া-মাওনা আঞ্চলিক সড়কে...
গোপালগঞ্জের বিস্তীর্ণ বিলে ফোটে সাদা শাপলা। চোখজুড়ানো সৌন্দর্যের পাশাপাশি শাপলাকে ঘিরে গড়ে ওঠে মৌসুমি বাজার। এখানকার শাপলা দেশের বিভিন্ন জেলায় বাজারজাত করে চার মাসে কোটি টাকার বাণিজ্য করে থাকে।...
কক্সবাজারের হিমছড়ির মনোরম পাহাড় ও সাগরের মেলবন্ধনে গড়ে ওঠা চার তারকা হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলসে’ থেকে মুগ্ধতার কথা জানিয়েছেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দিঘী। সম্প্রতি গোল্ডস্যান্ডস...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আর কোন সংঘাত নয়, তিনি চান দেশে সমঝোতার রাজনীতি হোক। আজ রোববার ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে আয়োজিত এক নাগরিক সংবর্ধনায় তিনি একথা বলেন। 
হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৯৪ জনে। আর গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে ১ হাজার ৯৮ জন।
দেশের বাজারে সপ্তাহের শুরুতেই কমেছে সোনার দাম। ভরিপ্রতি সর্বোচ্চ দাম কমেছে ২ হাজার ২১৬ টাকা। রোববার সকালে সোনার দাম কমার এ তথ্য জানায় বাংলাদেশ জুয়েলার্স সমিতি- বাজুস।
লোডিং...

এলাকার খবর