নোয়াখালীর সেই বিদ্যালয়ে এবার ৯ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ 

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩০ পিএম

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার জোড়খালী উচ্চ বিদ্যালয়ে এবার ৯ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ছয়জন হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং তিনজনকে জেলা সদরে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। 
এ নিয়ে গত এক সপ্তাহে বিদ্যালয়টির মোট ৪৬ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে।

এর আগে, গত ৭ সেপ্টেম্বর ১৬ জন শিক্ষার্থী এরপর ১৪  সেপ্টেম্বর ২১ জন শিক্ষার্থী শ্রেণিকক্ষে অসুস্থ হয়ে পড়ে। ১৪ সেপ্টেম্বর অসুস্থ হয়ে পড়া শিক্ষার্থীদের মধ্যে একজনকে উন্নত চিকিৎিসার জন্য ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছিল।

হাতিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মানসী রানি সরকার বলেন, ‘একর পর এক জোড়খালী উচ্চ বিদ্যালয়ে শ্রেণিকক্ষে হঠাৎ শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ার বিষয়ে স্বাস্থ বিভাগের তদন্তে এটিকে ম্যাস হিস্টিয়া বলে মনে হচ্ছে। তবে, কৃষি বিভাগের তদন্তে বিদ্যালয়ের পাশে জমিতে কিটনাশক ব্যবহারের কারণে বাতাসে গন্ধ ছড়িয়ে এ ঘটনা ঘটে বলে জানানো হয়েছে।’ 

এ বিষয়ে অধিকতর তদন্ত করা হচ্ছে বলেও জানান ডা. মানসী রানি সরকার।

অস্তিত্ববিহীন আর দীর্ঘদিন বন্ধ থাকা চালকল থেকেই চাল সরবরাহ করা হচ্ছে সরকারকে। বছরের পর বছর এমন ঘটনাই ঘটছে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায়। অভিযোগ উঠেছে, খাদ্য বিভাগের কিছু কর্মকর্তার যোগসাজশে ভুয়া...
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মোট মৃত্যু হয়েছে ১৬৮ জনের। মৃতদের মধ্যে মৌলভীবাজার ও সুনামগঞ্জের বাসিন্দা রয়েছেন।
কক্সবাজারের টেকনাফে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে মানবপাচারের শিকার ১৩ জনকে উদ্ধার করেছে পুলিশ ও কোস্টগার্ডের যৌথ দল।
সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্য করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, ‘দুর্নীতি কে করে আমি জানি না। তবে দুর্নীতি আমাদের সমাজে হয়। দুর্নীতি করলে আমি আপনাদের (সরকারি...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানিয়েছেন, শেখ হাসিনাসহ ভারতে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে। তবে এ বিষয়ে এখনো সুনির্দিষ্ট কোনো জবাব দেয়নি দিল্লি।...
‘বাংলার ভেনিস’ খ্যাত বরিশালের সমৃদ্ধি কি তবে হারিয়ে গেল? দেশের সবচেয়ে বেশি দারিদ্র্যপীড়িত বিভাগ নাকি এখন বরিশাল? হ্যাঁ, ঠিকই শুনছেন। নতুন পরিসংখ্যান দেখলে আপনিও বলবেন, আসলেই তো ‘ধান, নদী, খাল—এই...
ইয়েমেনে নতুন করে শুরু হওয়া সংঘাতে এক লাখের বেশি মানুষ দেশের ভেতরেই বাস্তুচ্যুত হয়েছে। এ ছাড়া আরও কয়েক হাজার মানুষ সমুদ্রপথে পালিয়ে জিবুতিতে আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী...
কৃষিতে রাসায়নিক সার ও কীটনাশকের যথেচ্ছ ব্যবহার নিয়ন্ত্রণে কৃষকসহ সংশ্লিষ্ট সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার দুপুরে বঙ্গভবনে শেরেবাংলা কৃষি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর