মেঘনায় ৭ মন ওজনের শাপলা পাতা মাছ ধরল জেলেরা

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় মেঘনা নদীতে জেলেদের জালে ৭ মন ওজনের একটি বিশাল শাপলা পাতা ধরা পড়েছে। বুধবার দুপুরে হাতিয়ার চেয়ারম্যান ঘাটে গাজি মেম্বারের মাছের আড়ৎ থেকে স্থানীয় বিষু বেপারী কিনে মাছটি ৮২ হাজার টাকায় কিনে নেন।

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ এএম

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় মেঘনা নদীতে জেলেদের জালে ৭ মন ওজনের একটি বিশাল শাপলা পাতা ধরা পড়েছে। বুধবার দুপুরে হাতিয়ার চেয়ারম্যান ঘাটে গাজি মেম্বারের মাছের আড়ৎ থেকে স্থানীয় বিষু বেপারী কিনে মাছটি ৮২ হাজার টাকায় কিনে নেন।

চেয়ারম্যান ঘাটে আঢ়ৎদার আকবর হোসেন জানান, হাতিয়ার ভাসান চরের কাছে মেঘনা নদীতে মঙ্গলবার জেলেদের চরঘেরা জালে মাছটি আটকা পড়ে। গাজী মেম্বারের মাছধরা ট্রলারে থাকা জেলেরা নদীতে এ জাল বসান। পরে বুধবার দুপুরে চেয়ারম্যান ঘাটে গাজি মেম্বারের আড়তে মাছটি বিক্রির জন্য তোলা হলে বিষু বেপারী ৮২ হাজার টাকা দিয়ে কিনে নেন। মাছটি তিনি রাজধানী ঢাকা বা চট্টগ্রামে বিক্রি করতে নিয়ে যাবেন বলে জানিয়েছেন।

হাতিয়ার উপজেলা মৎস্য অফিসারের অতিরিক্ত দায়িত্বে থাকা সুবর্ণচর উপজেলা মৎস্য অফিসার মো. ফয়জুর রহমান বলেন, চরঘেরা জাল নদীতে চারপাশে শক্ত খুঁটির সাথে বেঁধে বসানো হয়। নদীতে ভাসার সময় পানি শুকিয়ে গেলে সবমাছ এ জালে আটকে থাকে। এ জাল সরকার নিষিদ্ধ করেছে।

তিনি আরো বলেন, শাপলা পাতা মাছ ধরা মৎস্য আইনে নিষিদ্ধ নয়। তবে, বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ অনুযায়ী শাপলা পাতা বা পাতা মাছ শিকার নিষিদ্ধ।

চেয়ারম্যান ঘাটে শাপলা পাতা মাছ বিক্রির বিষয়টি জানা নেই বলে জানান তিনি।

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার জোড়খালী উচ্চ বিদ্যালয়ে এবার ৯ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ছয়জন হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং তিনজনকে জেলা সদরে ২৫০ শয্যা...
সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্য করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, ‘দুর্নীতি কে করে আমি জানি না। তবে দুর্নীতি আমাদের সমাজে হয়। দুর্নীতি করলে আমি আপনাদের (সরকারি...
কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্র থেকে চুরি হওয়া ৪৮ কেজি তামার তৈরি চিকন পাইপ উদ্ধার করেছে পুলিশ। গত রোববার রাত সোয়া ১১টার দিকে এসব তার উদ্ধার করা হয়। এ ঘটনায় ছয়জনের নাম উল্লেখসহ...
চট্টগ্রামে অনলাইন প্রতারণার দায়ে গ্রেপ্তার ৬২ বিদেশি নাগরিকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার সকালে চট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহিদুল ইসলামের আদালত এই...
অংশীজনের সঙ্গে আলোচনা করে সাইবার সুরক্ষা আইন সংশোধন হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
মায়ামির জার্সিতে এটি ছিল মেসির ১০০তম গোল। মেসির গোলের সেঞ্চুরির রাতে ক্রুজ আজুলকে হারিয়ে ক্যাম্পেওনেস কাপ জিতেছে মায়ামি। যুক্তরাষ্ট্রের ক্লাবটিতে যোগ দেওয়ার পর মায়ামির জার্সিতে এটি মেসির ৫ম শিরোপা।...
মেয়াদ শেষ হওয়ায় দ্রুত ডাকসু নির্বাচন চায় ছাত্রশিবির। তাদের অভিযোগ, অজানা কারণে নির্বাচন নিয়ে গড়িমসি করছে প্রশাসন। তবে ছাত্রদল বলছে, ভোটের সুষ্ঠু পরিবেশ তৈরির জন্য আরো সময় প্রয়োজন। উপাচার্য জানান,...
ইরান যুদ্ধ শেষ হওয়ার সময় ঘনিয়ে আসছে বলে আবারও মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার নর্থ ক্যারোলাইনায় সাংবাদিকদের সামনে এমন মন্তব্য করেন তিনি। রয়টার্স জানিয়েছে এ খবর।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর